বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেই কেন উইলিয়ামসন, অধিনায়ক স্যান্টনার

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁটুর সমস্যার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর সঙ্গেই দলে থাকছেন না কাইল জেমিসনও। উইলিয়ামসনের পরিবর্তে কিউই দলের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি হবে। তার পরে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচ হবে ২৯ ডিসেম্বর। আর সিরিজের  শেষ ম্যাচটি হবে ৩১ ডিসেম্বর।ওই সিরিজের জন্য শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে। কেন উইলিয়ামসন ও কাইল জেমিসনের জায়গায় দলে নেওয়া হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ড্যাফিকে। কিউই দলের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা চাই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া টেস্টের আগে কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন ফিট থাকুক। দলের মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনার পরেই দুজনকে বাংলাদেশের বিরুদ্ধে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্রাম দেওয় করে আমরা তাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দুজনেই যাতে সুস্থ হয়ে ওঠে তার জন্যই এমন সিদ্ধান্ত।’

উল্লেখ্য, চলতি বছর চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে কেন উইলিয়ামসনকে। ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপেও প্রথম দিকে অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন টম ল্যাথাম।

 

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২