বজরংদের হেনস্থায় ক্ষুব্ধ গাভাসকর-কপিল-রজার বিনিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে গ্রেফতার ও অপসারণের দাবি জানিয়ে দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনে সামিল হয়েছেন জাতীয় কুস্তিগীররা।তারপর থেকেই তাঁদের ওপর নেমে এসেছে নানারকম পুলিশি অত্যাচার। গত ২৮ মার্চ নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন আরও এক নারকীয় পুলিশি আক্রমণের শিকার হন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, স্বাক্ষি মালিকরা। এবার সেই কুস্তিগীরদের ওপর পুলিশি আক্রমণ নিয়ে মুখ খুললেন ১৯৮৩-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের তিন সদস্য। এঁরা হলেন কপিলদেব, সুনীল গাভাসকর ও রজার বিনি।

বজরং-স্বাক্ষিদের ওপর যে ভাবে দিল্লি পুলিশ নির্মম অত্যাচার করেছে তা দেখে এই তিন প্রাক্তন ক্রিকেটার যথেষ্ট ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং কুস্তিগীরদের ওপর পুলিশের আক্রমণ কোনওমতেই হওয়া বাঞ্ছনীয় নয় বলেই মন্তব্য করেছেন।

এই তিন বিশ্বজয়ী বজরং-স্বাক্ষিদের কাছে অনুরোধ করেছেন, যাতে তাঁরা হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক ভাসানোর মতো যে কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন তা থেকে যেন বিরত থাকেন। এই বিষয়ে তাঁদের দাবি, বজরং-স্বাক্ষি-ভিনেশরা আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে লড়াই করে দেশের সম্মান বৃদ্ধি করে পদক জয় করেছেন। এই পদক শুধু তাঁদেরই নয়,  এই পদক দেশের। দেশের প্রতিটি মানুষের কাছে বিশেষ মর্যাদার। যা জয় করতে হলে অনেক কষ্ট, অনেক সাধনা এবং অনেক কিছুই ত্যাগ করতে হয়। কাজেই এই ঘটনা যাতে আন্দোলনরত কুস্তিগীররা না ঘটান তাঁরই অনুরোধ করেছেন বিশ্বজয়ীরা।

এছাড়া তাঁরা আশা করেন, যে অভিযোগ নিয়ে দিনের পর দিন দিল্লির রাস্তায় জাতীয় কুস্তিগীররা আন্দোলন করছেন, এবং যেহেতু বিষয়টি বিচারাধীন, কাজেই সুবিচার তাঁরা পাবেনই। আইনের চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। কাজেই অপরাধ প্রমাণিত হলে শাস্তি তাঁকে পেতেই হবে।

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর