Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেঞ্জামার সঙ্গে দুই বছরের চুক্তি হয়ে গিয়েছ আল লিথাডের, দাবি সৌদির সংবাদমাধ্যমের

Share:

নিজস্ব প্রতিনিধি:  রিয়াল মাদ্রিদ এখন তাঁর কাছে অতীত। দীর্ঘ ১৪ বছরের একটা সম্পর্কের সমাপ্তি হল গত রবিবার। ফ্রান্সের মাঝমাঠের অন্যতম সেনানি করিম বেঞ্জামাকে আর দেখা যাবে না রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠ কাঁপাতে।

রিয়াল যে তাঁকে রাখবে না এই আভাস আগেই পেয়েছিলেন করিম বেঞ্জামা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেও জানিয়েছিলেন তিনি হয়তো এই মরশুমটাই শেষ রিয়ালের হয়ে খেলবেন। সেই খবরও ভাইরাল হয়। সেই সুযোগে করিম বেঞ্জামাকে দলে নিতে ইচ্ছা প্রকাশ করে সৌদির ক্লাব আল লিথাড। তাঁকে লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়। এরপর সৌদির সংবাদ মাধ্যম দাবি করে, করিম বেঞ্জামার সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে সৌদির ক্লাবটির। ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, ক্লাবের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বর্তমানে মাদ্রিদে রয়েছেন। তাঁরা দুজনেই এই চুক্তি সম্পন্ন করেছেন বলে দাবি করেছে সৌদির সংবাদ মাধ্যমটি।

উল্লেখ্য, বেঞ্জামাকে দলে নিতে নাকি সৌদির ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরো অফার করেছিল। এবং বকলমে এই প্রস্তাব সৌদির সরকারের পক্ষ থেকেই ফরাসি ফুটবলারটির কাছে দেওয়া হয়েছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আরও জানতে পড়ুন: মালদ্বীপে  ছুটি কাটাচ্ছেন রিঙ্কু

বেঞ্জামাকে সৌদির ক্লাবে খেলানোর মূল উদ্দেশ্যই আগামী ২০২৩০ সালে যৌথভাবে বিশ্বকাপ করতে ফিফার কাছে দাবি জানাবে সৌদি। আর সেই কাজে সৌদির দূত হিসেবে দায়িত্ব দিতে আগ্রহী করিম বেঞ্জামার কাঁধে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই সৌদির ক্লাব আল হিলালের হয়ে মাঠ কাঁপাচ্ছেন পর্তুগিজ তারকা সিআর সেভেন। আগামী মরশুমে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক মেসির কাছেও সৌদির ক্লাবের অফার রয়েছে। এই একই অফার ছিল বেঞ্জামার কাছেও। তবে বর্তমান বিশ্ব ফুটবলের এই ত্রয়ীকে সৌদির লিগে খেলতে দেখার আশায় প্রহর গুণছেন সৌদির ফুটবলপ্রেমীরা।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের