হেনরির দাপটে অজিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল কেন-সাউদিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে প্রভাব ফেলতে পারেননি কেন উইলিয়ামসন ও টিম সাউদি। উইলিয়ামসন, সাউদিরা না পারলেও তাক লাগিয়ে দিলেন ম্যাট হেনরি। হেনরির দাপটে ২৫৬ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াল কিউয়িরা।

শুক্রবারই উসমান খাজা, ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেডকে আউট করে আভাস দিয়ে রেখেছিলেন হেনরি। শনিবারও সেই দাপট অব্যাহত থাকল। এদিন একা হাতেই আরও চারটি উইকেট তুলে নিলেন হেনরি। হেনরির দাপটেই অস্ট্রেলিয়ার লিড তিন অঙ্ক ছুঁতে পারেনি। ৬৭ রানে সাত উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ের জায়গা পৌঁছে দিলেন এই কিউয়ি বোলার। এর আগে এই ক্রাইস্টচার্চেই দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন হেনরি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ক্রাইস্টচার্চেই সাত উইকেট নিয়েছিলেন হেনরি। সেবার ২৩ রান দিয়ে সাত উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে কেন উইলিয়ামসন ও টিম সাউদি অবশ্য নিজেদের শততম টেস্টকে স্মরণীয় করে রাখার মতো কোনও পারফরমেন্স করতে পারেনি। তবে হেনরির এই অসাধারণ পারফরমেন্সের পর নিজের খেলা দেখাতে শুরু করেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করে আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে ৫১ রানে অপরাজিত রয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড দুই উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে। অস্ট্রেলিয়ার থেকে নিউজিল্যান্ড ৪০ রান লিড রেখেছে। এখন দেখার কিউয়িরা অসিদের হারিয়ে জয় ছিনিয়ে নিতে পারে কিনা। ফের হেনরি দাপট দেখাতে পারে কিনা।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের