কেরল ব্লাস্টার্সের আবেদন নাকচ করল এআইফএফ

Share:

নিজস্ব প্রতিনিধি:   গত আইএসএল-এ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের আগেই রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে মাঠ ছাড়ে কেরল ব্লাস্টার্স। এই ঘটনার জেরে তাদের ৫ কোটি জরিমানা করে ভারতীয় ফুটবল ফেডারেশন। এবং জরিমানা কমানোর আবেদনও করেছিল দক্ষিণের দলটি। কিন্তু তাদের সেই আবেদন শুক্রবার নাকচ করে এআইএফএফ।

শুধু তাই নয় এই ম্যাচে দল তুলে নেওয়ার অপরাধে শাস্তির মুখে পড়েন কেরল ব্লাস্টার্সের কোচ ইভান ভুকুমানভিচ। তাঁকে ৫ লক্ষ জরিমানা এবং ১০টি ম্যাচ সাসপেন্ড করা হয়। সেটিও বহাল রেখেছে এআইএফএফ-এর ডিসিপ্লিনারি কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে এই জরিমানার টাকা এআইএফএফ-এর কাছে জমা দিতে হবে।

উল্লেখ্য গত আইএসএল-এর প্লে অফ ম্যাচে চলতি বছরের মার্চ মাসে কেরল ব্লাস্টার্স মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। সেই ম্যাচের অতিরিক্ত সময়ে বেঙ্গালুরু দল একটি ফ্রি কিক পায়। এবং ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ক্রিস্টল জন কেরলের খেলোয়াড়রা তৈরি না হতেই বাঁশি বাজান। যা থেকে গোল করে দলকে গোল করে জিতিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে্ দেন।

এই গোলের বিরুদ্ধেই এরপর রেফারির বিরুদ্ধে সরব হন কেরল ব্লাস্টার্সের খেলোয়াড় ও কোচ। তাঁরা দাবি জানাতে থাকেন যে, তাঁরা তৈরি হওয়ার আগেই রেফারি বাঁশি বাজিয়েছেন। তাঁর প্রতিবাদেই কেরল ব্লাস্টার্স মাঠ ছাড়ে।

তাঁদের এই সিদ্ধান্তটা যে এআইএফএফ কর্তারা ভালোভাবে নেননি তা তাঁদের হাবেভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। এরপরই শুক্রবার ভারতীয় ফুটবল ফেডারেশন কেরল ব্লাস্টার্স ও সেই দলের কোচের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিল। এর আগে এআইএফএফ কর্তারা বলেছিলেন গত ৩১ মার্চ এআইএফএফ কর্তারা ঘোষণা করেন এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে জরিমানা টাকা ক্লাবের ক্ষেত্রে বেড়ে হবে ৬ কোটি এবং কোচের ক্ষেত্রে হবে ১০ লক্ষ।

সৌন্দর্যের পাশাপাশি আর্থিক উন্নতিও চান? ঘরে রাখুন এই ৭ গাছ

বারান্দাতেই সবজি চাষ করছেন? জানেন এই ৭ ভুল করলে নষ্ট হতে পারে বাগান

বাড়িতে পায়রা বাসা শুভ নাকি অশুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?