সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরাপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ! জনপ্রিয় কয়েকটি মদের ব্র্যান্ডে কৃত্রিম ফ্লেভারের অভিযোগ। এবার কড়া পদক্ষেপের পথে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা (FSSAI)। ওল্ড মঙ্ক, অ্যান্টিকুইটি ব্লু, রয়্যাল চ্যালেঞ্জ ও ব্যাগপাইপারের কয়েকটি ভ্যারিয়েন্টের বিক্রিতে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে।

ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (FSSAI) কয়েকটি জনপ্রিয় মদের নমুনা পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। সংস্থার দাবি, কিছু প্রস্তুতকারক অ্যালকোহলযুক্ত পানীয়ে প্রাকৃতিক উপায়ে স্বাদ ও গন্ধ তৈরি না করে কৃত্রিম বা ‘নেচার আইডেন্টিক্যাল’ ফ্লেভার ব্যবহার করছে। এই কারণেই সংশ্লিষ্ট পণ্যগুলির বিক্রিতে নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। FSSAI জানিয়েছে, ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজেস এবং মোহন রকি স্প্রিংওয়াটারের তৈরি কয়েকটি পণ্যে এই অনিয়ম ধরা পড়েছে। পরীক্ষায় দেখা গিয়েছে, পানীয়ের স্বাভাবিক স্বাদ তৈরির পরিবর্তে বাইরে থেকে একই ধরনের কৃত্রিম ফ্লেভার মেশানো হয়েছে।

আরও পড়ুন: বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

নিয়ন্ত্রক সংস্থার সুপারিশ অনুযায়ী, মধ্যপ্রদেশে তৈরি ইউনাইটেড স্পিরিটসের অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি ও রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি, ইনব্রু বেভারেজেসের ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি এবং ওল্ড কাস্ক ডিলাক্স রামের বিক্রিতে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। পাশাপাশি, মহারাষ্ট্রে তৈরি মোহন রকি স্প্রিংওয়াটারের ওল্ড মঙ্ক রামের তিনটি ভ্যারিয়েন্টও এই তালিকায় রয়েছে। তবে এই নির্দেশ শুধুমাত্র নির্দিষ্ট কারখানায় তৈরি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নাকি একই ব্র্যান্ডের অন্য উৎপাদন কেন্দ্রের পণ্যও এর আওতায় পড়বে, তা এখনও স্পষ্ট নয়। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে FSSAI, ডিয়াজিও ইন্ডিয়া কিংবা মোহন রকি স্প্রিংওয়াটারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের