পাকিস্তান ক্রিকেটে ডামাডোল, এবার প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন কারস্টেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন গ্যারি কারস্টেন। চার মাস না যেতেই পাকিস্তানের কোচিং ছাড়ছেন তিনি। গত এপ্রিলে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সময়সীমা না পেরোতেই দলের উপর থেকে হাত তুলে নিলেন প্রোটিয়া এই কোচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে দেশটির (পাকিস্তান) হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তাঁর অধীনে সময়টা ভালো কাটেনি পাকিস্তানের। বিশ্বকাপে ব্যর্থতার পর আরও যেন সময়টা খারাপ যাচ্ছে পাকিস্তানের। কদিন আগে, নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। তাঁর জায়গায় অবশ্য সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেছে পাকিস্তান। আর এর পরেই জানা গেল, পাকিস্তান ক্রিকেটে কোচের পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন কারস্টেন। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই নাকি দায়িত্ব ছাড়ছেন প্রোটিয়া এই কোচ।

কারস্টেনের দলে না থাকা নিয়ে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও গ্যারি কারস্টেনের বিদায়টাই হতে পারে পাকিস্তান ক্রিকেটের নতুন ঘটনা। যদিও রবিবার পর্যন্ত এখনও কোনো ঘোষণা আসেনি। তবে সোমবার অস্ট্রেলিয়াগামী পাকিস্তান দলে কারস্টেনের না থাকার সম্ভাবনাই রয়েছে।

এই নিয়ে কারস্টেন অবশ্য প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি হতাশ। ক্রিকইনফো জানায়, বোর্ডের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণেই সীমিত ওভারের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করতে বিলম্ব হচ্ছিল। যেখানে কারস্টেন তাঁর মতামতকে গুরুত্ব দিতে চেয়েছিলেন। দিনশেষে রিজওয়ানকে যখন অধিনায়ক করা হয়, তখন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির পাশে ছিলেন কেবল নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ ও সহ-অধিনায়ক আগা সালমান। কারস্টেন তখন দেশে পর্যন্তও ছিলেন না। সম্ভবত মনোমালিন্যের কারণে হয়তো দল ছাড়ছেন তিনি। 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের