তৃতীয় টেস্টের আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চোট আঘাত বেশ ভোগাচ্ছে ভারতীয় দলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে আবার ধাক্কা খেল টিম ইন্ডিয়া। দলে থাকলেও পুরোপুরি চোট থেকে সরে না ওঠায় খেলতে পারছেন না উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। তাঁর জায়গায় দলে ডাকা হয়েছেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের দেবত্ত পাড়িক্কল। তৃতীয় টেস্ট খেলতে না পারলেও চতুর্থ টেস্টের আগে রাহুল চোট সারিয়ে খেলবেন বলে আশাবাদী নির্বাচকরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার সময়ে চোট পেয়েছিলেন রাহুল। ওই চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। চোট সারিয়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমিতে পুনর্বাসন শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। গত শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। দলে রাখা হয়েছিল লোকেশ রাহুলকে। যদিও দল ঘোষণার সময়েই বোর্ডের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবেই বাকি তিন টেস্টে খেলবেন রাহুল।

বোর্ড সূত্রে খবর, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। চিকিৎসকেরা জানিয়েছেন, রাহুলের সুস্থ হতে এখনও এক সপ্তাহ লাগবে। যেহেতু বৃহস্পতিবার থেকে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে তাই কোনও ঝুঁকি নেননি বোর্ড কর্তারা। কর্নাটকেরই ব্যাটার দেবদত্ত পাড়িক্কলকে ডেকে নেওয়া হয়েছে। যদিও রাহুলের পরিবর্তে তৃতীয় টেস্টের প্রথম একাদশে কার ঠাঁই হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। সরফরাজ খানকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সিরিজের শুরু থেকেই দলের সঙ্গে রয়েছেন তিনি।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের