দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাই হার্দিক আউট হতেই ক্রুনালের বাঁধভাঙা উচ্ছ্বাস, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি:  হার্দিক পাণ্ড্যে ও ক্রুনাল পাণ্ড্যে দুই ভাই কিন্তু দুজনেই আইপিএলে খেলছেন আলাদা দলের হয়ে। হার্দিক মুম্বইয়ের অধিনায়ক অন্যদিকে ক্রুনাল খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। রবিবার দুই ভাই ছিলেন দুজনের প্রতিপক্ষ। সেই খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে হার্দিকের নেতৃত্বাধীন দল চলতি মরশুমে টানা তৃতীয়বার পরাজয়ের মুখোমুখি হয়। আরসিবি অধিনায়ক রজত পাতিদার ২০ বলে ৫০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ওয়াংখেড়ে স্টেডিয়াম মাতিয়ে দেন। সেখানে হার্দিকও একই রকম প্রভাব ফেলার আপ্রাণ চেষ্টা করেও ২২ বলে ৪০ রান করে আউট হন। মুম্বইয়ের অধিনায়কের আউট হওয়ার পর ক্রুনালের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ক্রুনাল যিনি আরসিবি-র হয়ে খেলেন তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে তাঁর ভাইয়ের আউট হয়ে যাওয়াকে উদযাপন করেন।   এই আনন্দ হওয়াটা স্বাভাবিক। কারণ সম্পর্কে ভাই হলেও ময়দানে তাঁরা প্রতিপক্ষ। এই উদযাপন এটাই প্রমাণ করে হার্দিককে আউট করা তাঁর দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। চলতি মরশুমে আরসিবি-র সর্বোচ্চ উইকেট শিকারী জ্যাকব ডাফির বলে বড় শট খেলতে গিয়ে আউট হন হার্দিক । রোমারিও শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে হার্দিক আউট হতেই ক্রুনালের আনন্দের সীমা ছিল না।

 

উল্লেখ্য, রবিবার টসে জিতে প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বোল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফিল সল্ট , বিরাট কোহলি এবং রজত পাতিদারের অর্ধশতরানের সুবাদে আরসিবি ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে নেয়। সেই রান তাড়া করতে নেমে ২১০ করে থামে মুম্বই। ম্যাচ পরবর্তীতে অধিনায়ক হার্দিক বলেন, মুম্বই ইন্ডিয়ান্স অনেক বেশি রান দিয়েছে এবং সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে পিছিয়ে রয়েছে। তিনি বিশেষ করে পাওয়ারপ্লেতে ছন্দ ফিরে পেতে দলের কৌশল পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ