বিধ্বংসী মায়ের্স-পুরান, দিল্লিকে জয়ের জন্য ১৯৪ রানের টার্গেট দিল লখনউ

লখনউয়ের পক্ষে সর্বাধিক রান করেন ক্যারিবিয়ান কাইল মেয়ার্স (৭৩)।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: দুই ক্যারিবিয়ান ব্যাটার কাইল মায়ের্স আর নিকোলাস পুরানের ধুন্ধুমার ব্যাটিংয়ের সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৯৩ রান তুলল লখনউ সুপার জায়ান্টস। অবশ্য আইপিএলের প্রথম ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। মাত্র আট রান করেছেন তিনি।   

শনিবার রাতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি লখনউয়ের। শ্লথগতিতে শুরু করেন লোকেশ রাহুল ও কাইল মেইয়ার্স। চার ওভারে তোলেন মাত্র ১৩ রান। আর চার ওভারের শেষ বলে প্রথম উইকেট খোয়ায় লখনউ। ওপেনিংয়ে নেমে ফের ব্যর্থ হন অধিনায়ক লোকেশ রাহুল। ১২ বলে আট করে চেতন সাকারিয়ার বলে অক্ষর পটেলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। এর পরে দীপক হুদাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মেয়ার্স। ছক্কার ফুলঝুরি ছোটাতে থাকেন। ২৮  বলে অর্ধশতরান পূর্ণ করেন। সাত ওভারে দুজনে মিলে তোলেন ৮৫ রান। দীপককে (১৮ বলে ১৭) ফিরিয়ে লখনউ শিবিরে আঘাত হানেন কুলদীপ যাদব।

দারুণ খেলতে থাকা মেয়ার্স শতরান পাবেন কিনা তা নিয়ে যখন দর্শক গ্যালারিতে চর্চা চলছে তখনই অক্ষর পটেলের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি (৩৮ বলে ৭৩)। মার্কাস স্টোইনিশ এসেই মারতে শুরু করেন। তাঁকে (১০ বলে ১২) ফিরিয়ে দেন খলিল আহমেদ। এর পরে ক্রুণাল পাণ্ড্য ও নিকোলাস পুরান দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। পাণ্ড্য ক্রিজের এক প্রান্ত আটকে রাখলেও অন্যপ্রান্তে ধুন্ধুমার ব্যাটিং করতে থাকেন ক্যারিবীয় ব্যাটার।  ১৭ ওভারে ১৫০ রানের গণ্ডি ছোঁয় লখনউ। ২৬ বলে পাণ্ড্য-পুরান জুটি ৪৮ রান তোলে। ১৯ তম ওভারে বল করতে এসে বিধ্বংসী হয়ে ওঠা ক্যারিবীয়কে (২১ বলে ৩৬) ফেরান খলিল আহমেদ। সাত নম্বরে ব্যাট করতে নেমে সাত বলে ১৮ করে ফেরেন আয়ুষ বাদোনি। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলতে নামা শেষ বলে ছক্কা হাঁকান। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে লখনউ। ক্রুণাল পাণ্ড্য ১৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা