ম্যান সিটির দুঃসময়ে ক্লাবকে বিদায় জানালেন অধিনায়ক, কিনলেন কে জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কাইল ওয়াকার শুধু ম্যানচেস্টার সিটি রক্ষণের বড় ভরসাই ছিলেন না বরং দলের অধিনায়কও বটে। ফুটবল মাঠে অধিনায়কের দায়িত্ব অনেক বেশি থাকে। একেই সময়টা ভাল যাচ্ছে না ম্যান সিটির। তার উপর গোদের বিষফোঁড়া হয়ে দাঁড়াল ক্লাবের দুঃসময়ে দায়িত্ব ছেড়ে দিলেন অধিনায়ক ওয়াকার। আর তাতেই এখন ধুঁকছে ম্যান সিটি।

৩৪ বছর বয়সী এই রাইটব্যাক যোগ দিলেন এসি মিলানে।সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছেন ওয়াকার। চুক্তির মেয়াদ শেষে ওয়াকারকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও রেখেছে মিলান। ইতালিয়ান ক্লাবটি এবং সিটি, দুই পক্ষই ওয়াকারের ক্লাব বদলের বিষয়টি প্রকাশ্যে এনেছে।

এদিকে গার্দিওলার মনের মধ্যে এখন দাউদাউ করে জ্বলছে হতাশার আগুন। সংবাদ সম্মেলনে স্থবির হয়ে বসেছিলেন পেপ গার্দিওলা। আচমকাই গার্দিওয়ালার কাছ থেকে জানতে চাওয়া হয়, মৌসুমের বাকি সময়ে কাইল ওয়াকারকে মিস করবেন কি না ? গার্দিওলার হতাশা মিশ্রিত চোখমুখ দেখেই উত্তরটা সহজেই বুঝে নেওয়া যায়।

এই প্রশ্ন শুনে ঘাড় নাড়লেন পেপ গার্দিওলা। মাথা নিচু করে উত্তর দিলেন ‘ওয়াকার চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।আমাদের সবচেয়ে কঠিন সময়ে দলের ডিফেন্ডার ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে আমি কি বলতে পারি এতে।’

পাল্টা ওয়াকার জানান, ‘হুঠ করে চলে যায় নি’। চলে যাওয়ার সিদ্ধান্তের কথা গার্দিওলাকে জানিয়েছিলেন গত জানুয়ারিতে। ২০২৩ সালে ট্রেবল জয়ের পরও একবার কোচকে বলেছিলেন একই কথা। তখন বায়ার্ন মিউনিখ কিনতে চেয়েছিল। কিন্তু দামটা মনের মত মনে হয়নি সিটির কাছে।

গত জানুয়ারিতে এফএ কাপ তৃতীয় রাউন্ডে স্যালফোর্ড সিটির বিপক্ষে ম্যাচে ওয়াকারের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছিল গার্দিওলার কাছে। তখনই সিটি কোচ জানিয়েছিলেন, তাঁর দলের অধিনায়ক ক্লাব ছাড়তে চান।

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা