রিয়াল তারকার কাছে দুঃখপ্রকাশ লা-লিগার সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি: একবার বা দুবার নয়, বার বার বর্ণবৈষ্যবাদের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা এবং বর্তমানে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু কপালগুণে কোনওবারই প্রাপ্য বিচার কপালে জোটেনি তাঁর। কাজেই ভিনিসিয়াসের ক্ষোভ বা দুঃখ থাকাটাই স্বাভাবিক। গত তিনদিন আগে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠেও তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়। এরপরই লা-লিগার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। প্রথমে ভিনিসিয়াসকেই কাঠগড়ায় তুলেছিলেন লা লিগার সভাপতি। তবে এখন ৩৬০ ডিগ্রি ঘুরে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকার কাছে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন জেভিয়ার তিবাস।

এই সম্বন্ধে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জেভিয়ার তিবাস বলেন, ভিনিসিয়াকে নিয়ে আমি যেটা বলেছিলাম তার প্রতিক্রিয়া খুব একটা ভালো হয়নি বলেই মনে হচ্ছে আমার। সেইজন্য আমি ক্ষমা চাইছি। রিয়াল তারকাকে ব্যক্তিগতভাবে কোনও আক্রমণ করার লক্ষ্য আমার ছিল না। এরপরই ভিনিসিয়াসের কাছেও ক্ষমা চান লা-লিগার সর্বময় কর্তা। তিনি আরও বলেন, ভিনিসিয়াসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি যে বক্তব্যটি লিখেছিলাম সেটি যদি কারোর মনে হয় যে রিয়াল তারকাকে আক্রমণ করা হয়েছিল আমি তাঁদের কাছেও ক্ষমা চাইছি।

আরও জানতে পড়ুন: আমি কখনই বুমরাহর পরিবর্তিত নই

উল্লেখ্য, ভ্যালেন্সিয়া ম্যাচে ভিনিসিয়াসের প্রতি এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অনেক ক্রীড়া ব্যক্তিত্বই। ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে তাঁকে পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফাতিনোও।

প্রসঙ্গত, লা লিগা সভাপতির অনুমান বর্তমানে বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে লা লিগা কর্তৃপক্ষের এই বিষয়ে যে সীমাবদ্ধতা রয়েছে তা জানিয়েই তোবাস বলেন, আমরা শুধুমাত্র অপরাধী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে দিতে পারি। বাকি কাজটা সরকারকেই গ্রহণ করে ব্যবস্থা নিতে হবে।

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে