চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাস্তির খাঁড়া থেকে বাঁচতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ‘পলাতক’ ললিত মোদি

নিজস্ব প্রতিনিধি: শীর্ষ আদালতের শাস্তির হাত থেকে বাঁচতে মঙ্গলবার রাতে প্রকাশ্যেই নিঃশর্ত ক্ষমা চাইলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাতক ব্যবসায়ী ললিত মোদি। এদিন রাতে টুইটারে নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, ‘ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। বিচার ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার কোনও অভিপ্রায় নেই। ভবিষ্যতে ভারতীয় বিচার ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও মন্তব্য করব না।’

আইপিএলের চেয়ারম্যান থাকার সময়ে কয়েকশো কোটি টাকা নয়চয়ের অভিযোগ উঠেছিল ললিত মোদির বিরুদ্ধে। ধরা পড়ার পরে শাস্তি এড়াতে রাতারাতিই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছিলেন বিতর্কিত ব্যবসায়ী। বিদেশের মাটিতে বহাল তবিয়তে থেকে গত ১৩ জানুয়ারি ও ৩০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থাকে কটাক্ষ করে দুটি টুইট করেন। ওই টুইট উল্লেখ করে ললিতের বিরুদ্ধে  আদালত অবমাননার মামলা দায়ের করেন চন্দর উদয় সিং।

ওই মামলায় ক্ষমা চেয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়েছিলেন ললিত মোদি। যদিও সেই হলফনামায় সন্তুষ্ট হননি সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমার। গত সপ্তাহেই পলাতক ললিত মোদির আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভির উদ্দেশে তাঁরা বলেন, ‘আপনার মক্কেলকে বলুন নিঃশর্ত ক্ষমা চেয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি দেশের প্রধান সংবাদপত্রগুলিতেও যেন ওই ক্ষমা প্রার্থনার বিবৃতি প্রকাশ হয়।’ শীর্ষ আদালতের কঠোর অবস্থানের পাঁচ দিন বাদে অবশেষে এদিন রাতে নিঃশর্ত ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন পলাতক আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান।

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ