বিমানের দরজা খুলে কাপ হাতে মেসি দেখেই বাঁধভাঙা উল্লাস

বিমানবন্দরে মেসিদের অভ্যর্থনা জানানো হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সূর্য তখনও ওঠেনি।

আর্জেন্তিনার বুয়েন্স এয়ার্সে বিমানবন্দরে থিকথিকে ভিড়। উড়ানের চাকা রানওয়ের মাটি সবে স্পর্শ করেছে। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ল মেসি ভক্তরা। দরজা খুলে কাপ হাতে মেসি বেরিয়ে আসতেই মেসি-মেসি বলে চিৎকার। সেই চিৎকারে কেঁপে উঠল বিমানবন্দর। স্থায়ী ছিল বেশ কয়েক মিনিট। মেসির পিছনে ছিলেন কোচ স্ক্যালোনি। স্ক্যালোনির পরেই বেরিয়ে আসেন দলের ফরওয়ার্ড জুলিয়ান অ্যালভারেজ। পরে একে একে বেরিয়ে আসতে শুরু করেন বাকি খেলোয়াড়েরা। রানওয়েতে যারা দাঁড়িয়ে ছিলেন, তাদের সকলের চোখ মেসির দিকে। বিমানবন্দরে মেসিদের অভ্যর্থনা জানানো হয়।

আপাতত মেসিরা থাকবেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কমপ্লেক্স। বিমানবন্দর থেকে ওই কমপ্লেক্সের দূরত্ব খুব বেশি নয়। মেসিদের সেখানে পৌঁছতে লেগে গেল কয়েক ঘণ্টা। রাস্তার দুইপাশে মেসিদের দেখার জন্য ভিড়।

২৫ বছরের মেসি-ভক্ত অ্যায়ির্তন কেরদোকাস জানিয়েছেন, সোমবার রাত থেকেই বিমানবন্দরে ছিলাম। গতকাল সব কাজ ফেলে বিমানবন্দরে চলে আসি। কারণ, বিমানবন্দরে ঢুকতে পারব কি না, তা নিয়ে সন্দেহ ছিল। এসে দেখি, আমার আগে অনেকেই বিমানবন্দরে চলে এসেছেন। কোনওরকমে বিমানবন্দরের ব্যালকনিতে প্রবেশ করি। কাপ হাতে মেসিকে দেখতে পেয়ে দারুণ লাগছে। মারাদোনাকে চোখে দেখার সুযোগ হয়নি। বাবার মুখে শুনেছিলাম। সেই সময় বিমানবন্দরেও ভীড় ছিল।

মেসিদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরের বাইরে ছিল বাস। বাস ঘিরে রয়েছেন মেসি ভক্তরা।

আরও পডু়ন মেসির এই জয় প্রাপ্য, এমবাপ্পেও দারুণ: পেলে

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা