দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বায়ার্নকে হারানোর ক্ষমতা রয়েছে পিএসজি’র: লিওনেল মেসি

নিজস্ব প্রতিনিধি: দুই দশকের ফুটবল জীবনে অনেক কিছুই জিতেছেন। এমনকী ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে বিশ্বকাপও এনে দিয়েছেন। এবার নিজের ক্লাব পিএসজির হয়ে বেশ কিছু শিরোপা জিততে চান ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। সোমবার ফরাসি ক্লাবের নিজস্ব টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘আমি পিএসজি’র হয়ে বেশ কিচু সিরোপা জেতার লক্ষ্য স্থির করেছি। ওই শিরোপা জিততে চাই।’

আগামী বৃহস্পতিবার উযেফা চ্যাম্পিয়ান্স লিগের ফিরতি লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়ায় যথেষ্টই চাপে তারকা সমৃদ্ধ ফরাসি ক্লাবটি। পরবর্তী পর্যায়ে যেতে গেলে জেতা ছাড়া আর কোনও বিকল্প রাস্তা নেই পিএসজির। ওই হাই ভোল্টেজ ম্যাচের আগে যথেষ্টই আত্মবিশ্বাসী দেখিয়েছে ফুটবলের রাজপুত্রকে। জানিয়ে দিয়েছেন, ‘বায়ার্নের বিরুদ্ধে স্বাভাবিক খেলাই খেলব আমরা। বায়ার্ন আপ্রতিরোধ্য কিংবা অপরাজেয় তা মনে করার কোনও কারণ নেই। বায়ার্নকে হারানোর ক্ষমতা রয়েছে পিএসজি’র।’

বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে আসার পরে প্রথম বছরটা যে নতুন ক্লাবের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে তাও স্বীকার করে নিয়েছেন মেসি। তাঁর কথায়, ‘প্রথম বছরটা মানিয়ে নিতে সময় লেগেছে। কিন্তু এ বছর সত্যিই ক্লাবের বাকি সতীর্থদের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। অনেক কিছু জেতার ইচ্ছে রয়েছে মনে। মরসুমের শুরুতে যে সমস্ত শিরোপা জেতার লক্ষ্য স্থির করেছি, তা জিততে চাই।’

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ