মেসির গোলও জেতাতে পারল না মায়ামিকে, ড্র-তেই সান্ত্বনা

Share:

নিজস্ব প্রতিনিধি :  এমএলএস ম্যাচে বিশ্বকাপজয়ী তারকা  মেসির গোলও জেতাতে পারল না মায়ামিকে। এমএলএস ম্যাচে আগে থেকেই পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। সেই খরা কাটাতে পারলেন না মেসিও। মেসির গোলে টরন্টো এফসির বিপক্ষে ১-১ এ সমতায় থেকে মাঠ ছেড়েছে হ্যাভিয়ের মাশ্চেরানোর ছেলেরা।

জানা গিয়েছে, সামনেই কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেখানে টরন্টোর বিরুদ্ধে খেলায় বিশ্বকাপ জয়ী তারকা প্লেয়ার লিওনেল মেসি মাঠে নামবেন কি না, তা নিয়ে রহস্য রেখে দিয়েছিলেন কোচ মাশ্চেরানো। তবে মেসি মাঠে নামলে আলাদা জোর পায় দল, তা বলার অপেক্ষা রাখে না। এমনি এমনি তো মেসি ম্যাজিক কথাটা আসেনি। তিনি সর্বদা মাঠে নেমে গোল করে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন দলকে। এই মরশুমে ইন্টার মায়ামির হয়ে তিনি এই গোলটি করেছেন। এই গোলটি তার চলতি মরশুমে চতুর্থ ম্যাচে তৃতীয় গোল। মায়ামিতে যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি আর্জেন্টাইন মহাতারকার ৪০ তম গোল।

সোমবার চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের গোল দুটিই এসেছে প্রথমার্ধে। টরন্টোর হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোল করেন প্রাক্তন জুভেন্টাস উইঙ্গার ফেদেরিকো বার্নার্দেস্কি। অন্যদিকে যোগ করা সময়ের পঞ্চম ও শেষ মিনিটে মায়ামিকে খেলায় সমতায় ফেরান মেসি। তিনি প্রথমার্ধে আরও একটি গোল করেছিলেন। সেটি পরে ভিএআরে বাতিল হয়ে যায়।

জানা গিয়েছে, মেসির করা গোলের জন্য ম্যাচ ড্র করে মায়ামি এমএলএসে কলোম্বাসের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। ৬টি ম্যাচ খেলে মায়ামির ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। অন্যদিকে, ৭টি ম্যাচ খেলে টেবিলের একদম ওপরে রয়েছে কলোম্বাস।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের