বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ৩১ অগস্ট কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করছে টাইগাররা। কিন্তু ওই ম্যাচের আগেই দুংসংবাদ বাংলাদেশ শিবিরে। জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না দলের বিশ্বস্ত ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস। কেননা, মঙ্গলবারেও কলম্বোর বিমান ধরতে পারেননি তিনি। যদিও দলের বিশ্বস্ত খেলোয়াড়ের পরিবর্ত হিসেবে কাউকে পাঠানোর কথা ভাবছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল সোমবার এশিয়া কাপ খেলতে কলম্বোর উদ্দেশে উড়ে গিয়েছে টাইগাররা। কিন্তু জ্বর থাকায় সাকিব আল হাসান-তাসকিন আহমেদদের সঙ্গে কলম্বোর বিমান ধরতে পারেননি লিটন দাস। তবে যেহেতু তাঁর ডেঙ্গু জ্বরের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন  বিসিবি কর্তারা। তাঁরা আশায় ছিলেন, জ্বর থেকে সুস্থ হয়ে উঠে মঙ্গলবার কলম্বোর বিমান ধরবেন দলের নির্ভরযোগ্য ব্যাটার-উইকেটরক্ষক। কিন্তু এদিনও জ্বর থেকে পুরোপুরি সেরে ওঠেননি লিটন। ফলে দুঃশ্চিন্তায় পড়েছেন বিসিবির কর্তারা।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বহিরুদ্ধে ম্যাচে দলের অভিজ্ঞ ব্যাটার তথা উইকেটরক্ষককে পাওয়া যাবে না ভেবেই বিকল্পভাবে দল সাজানোর চিন্তাভাবনা শুরু করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথরুসিংহে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে না পারলেও টাইগারদের পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর লিটন মাঠে নামতে পারবে বলে আশাবাদী বিসিবি কর্তারা। আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিবরা।

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

তিনমাস আগে স্বামীর মৃত্যু, ঘরে পরপুরুষের সঙ্গে বিধবাকে দেখেই খুঁটিতে বেঁধে চুনকালি মাখাল স্থানীয়রা

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ