সাকিব-লিটনদের আইপিএল খেলতে শর্ত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ওই শর্ত অনুযায়ী, জাতীয় দলের খেলা চলাকালীন আইপিএলে খেলতে পারবেন না তিন ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। কিন্তু তিন খেলোয়াড়কে আইপিএলে খেলার জন্য শর্ত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই শর্ত অনুযায়ী, জাতীয় দলের খেলা চলাকালীন আইপিএলে খেলতে পারবেন না তিন ক্রিকেটার। আগামী বছরের ৮ এপ্রিলের পরে আইপিএলের কোনও ম্যাচ খেলতে পারবেন না তাঁরা।

আগামী বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা সাকিব আল হাসান ও লিটন দাসের। আর মুস্তাফিজুর রহমান গত বারের মতো এবারেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন। অথচ মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আর এপ্রিলে সফরে আসছে ইংল্যান্ড। ফলে ওই দুই সিরিজে দেশের তিন প্রধান খেলোয়াড়রা পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাকিব-লিটনদের জাতীয় দলের হয়ে খেলাকে প্রাধান্য দিতে হবে। জাতীয় দলের খেলা থাকলে আইপিএলে খেলতে পারবেন না।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘নিলামের আগেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছি, বাংলাদেশের যে ক্রিকেটারই আইপিএল খেলুন না কেন, তারা ৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন। তারপর আর তাদের পাওয়া যাবে না। জেনেশুনেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি সাকিব-লিটনদের নিয়েছে। নাহলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।’ আইপিএলে খেলতে গিয়ে চোট পেলে যে দেশের হয়ে খেলতে পারবেন না সদেই আশঙ্কা থেকেই এমন কঠোর শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান