চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলছেন না লিটন-তামিম

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ধারাবাহিকভাবে বড় রান না পাওয়ায় মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত ব্যাটার তথা উইকেটকিপার লিটন দাস নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ থেকে সরে দাঁড়ালেন। গতকাল শনিবার কিউইদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারার পরেই তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ জানিয়েছিলেন। তাঁর সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। দীর্ঘদিন বাদে দলে ফেরা তামিম ইকবালকেও তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ-সহ একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব বর্তেছিল লিটন দাসের উপরে। দীর্ঘদিন বাদে দলে ফিরেছিলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালও। শনিবারের ম্যাচে মানকাড হওয়া ইশ সোধিকে ফিরিয়ে দর্শক থেকে শুরু করে ক্রিকেট মহলের সঙ্গে সংশ্লিষ্ট সবার মন জয় করেছিলেন। কিন্তু সেই সোধির ঘূর্ণিতেই মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ। ৮৬ রানে হারতে হয়েছিল ম্যাচ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ৬ রান করেছেন লিটন। জ্বরের কারণে এশিয়া কাপে দলের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। সুস্থ হয়ে সুপার ফোরে দলের হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১৬, ১৫ ও ০ রান। লাগাতার রান না পাওয়ায় খানিকটা হতাশ বাংলাদেশের অন্যতম ভরসাযোগ্য ব্যাটার। তাই মানসিক চাপ কাটাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর ওই সিদ্ধান্তের ফলে কিউইদের বিরুদ্ধে শেষ ম্যাচে নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ