বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ‘শেষ বত্রিশের’ খেলাও শেষের পথে। আগামী শনিবারই (৪ জুলাই) শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। কিন্তু ওই ম্যাচ খেলতে নামার কয়েক ঘন্টা আগেই বড় দুঃসংবাদ  পেল কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ ক্রমতালিকায় শীর্ষস্থান থেকে নেমে যেতে হয়েছে নীল-সাদা জার্সিধারীদের। আর্জেন্টিনাকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তা সত্বেও রেটিং পয়েন্টে কোনও পরিবর্তন আসেনি। জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে যে ১৯০৭.৪০ পয়েন্ট ছিল, এখনও সেটিই রয়েছে। তবে ফ্রান্সের রেটি পয়েন্ট (+৯.৪০) বেড়ে যাওয়ায় শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন লিওনেল মেসিরা। ১৯১৬.২৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ লাফিয়ে ফিফার ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন কিলিয়ান এমবাপেরা।

আর্জেন্টিনার মতো দুঃসংবাদ পেয়েছে স্পেনও। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে দুর্বল প্রতিপক্ষ অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছেন লামিনে ইয়ামালরা। কিন্তু মাঠে নামার আগেই ফিফার ক্রমতালিকায় এক ধাপ পিছিয়ে দুই নম্বর থেকে তিনে নেমে গিয়েছে। যদিও তাদের রেটিং পয়েন্ট ১৮৭৯.৫৮-ই রয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) রাতে ডি আর কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। আর ওই জয়ের ফলে রেটিংয়ে ১০.৫০ নম্বর পয়েন্ট যোগ হয়েছে। তবে চার নম্বরেই রয়ে গিয়েছেন হ্যারি কেনরা। পঞ্চম থেকে সপ্তম স্থানে যথাক্রমে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল। নবম স্থান ধরে রেখেছে ব্রাজিল। আর চার ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে মেক্সিকো। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া জার্মানি দশম স্থান থেকে দুই ধাপ নেমে দ্বাদশ স্থানে ঠাঁই পেয়েছে।

৫৪ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী হুমাইরা বানো, সাক্ষী রইলেন ছেলে-মেয়ে

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার পুলিশ কনস্টেবল

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা