ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই! IPL-এর আগে কঠিন সময়ের কথা জানালেন শ্রেয়াস

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের জন্য চলতি আইপিএল শুধু একটি নতুন মরশুম নয়, একটি নতুন সূচনাও বটে। কারণ কয়েক মাস আগেও আইসিইউ-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শ্রেয়াস এখন পাঞ্জাব কিংসের (পিবিকেএস) দায়িত্ব নিতে প্রস্তুত। এখন তার একমাত্র লক্ষ্য হলো পাঞ্জাব কিংসকে তাদের প্রথম আইপিএল ট্রফি জেতানো। আইসিইউ থেকে ফিরে আসার এই লড়াই সহজ ছিল না বলেই জানিয়েছেন ভারতের এই খেলোয়াড়। জানেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং লড়াই করে পুনরায় ময়দানে ফেরার কথা।

ভারতের তারকা খেলোয়াড় শ্রেয়াস আইয়ার গত মরশুমের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন। তাঁর প্রশংসা করেছিলেন ক্রিকেটমহলের অনেকেই। কারণ দীর্ঘ অপেক্ষার পর পাঞ্জাবকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের কষ্টটা হয়ত দীর্ঘ বয়ে বেড়াবেন শ্রেয়াস তবে চলতি মরশুমে তিনি এবং তাঁর দলের কাছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ব্যক্তিগত জীবনে আইয়ারের জন্য গত এক বছর মসৃণ ছিল না, কারণ তিনি দীর্ঘ সময় ধরে চোটের সমস্যায় ভুগছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে খেলার সময় তিনি এই চোট পান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইয়ার বলেন, “চোট থেকে ফিরে আসাটা সবসময়ই কঠিন। চোটের কারণে আমার প্রায় ৭ কেজি ওজন কমে গিয়েছিল, যা বেশ গুরুতর ছিল। সৌভাগ্যবশত, দুই মাস পরেই আমি ভালো অবস্থায় ফিরে আসি।”

আরও পড়ুন: এশিয়া কাপের ফরম্যাটে আসছে ‘ইউরো নেশন্স কাপ’

গত বছর রানার্স-আপ হওয়ার পর শ্রেয়াস জানান তাঁর দলের ভক্তরা চলতি বছরে পাঞ্জাবের কাছে আরও ভালো ফল আশা করছেন। তিনি বলেন, “আশা অনেক বেশি, যা বেশ মজার। আমি এই চ্যালেঞ্জটা ভালোবাসি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখনই মাঠে নামি, আমাদের জিততেই হবে। আমার চোখ ট্রফির দিকে। এই সময়টাতেই আমরা দুই মাস ধরে একটি পরিবারের মতো থাকি” পাঞ্জাব কিংসের অধিনায়ক বলেন, টিম হোটেলে একসঙ্গে কাটানো সময়টা অনুশীলন সেশনের মতোই গুরুত্বপূর্ণ। শ্রেয়াস বলেন, “আমরা যত বেশি সময় একসঙ্গে কাটাই, তত বেশি একে অপরকে জানতে পারি। এটাই সেই সময় যখন আমরা সেই সৌহার্দ্য গড়ে তুলি। আমরা আমাদের বেশিরভাগ সময় গেম রুমে ফিফা এবং অন্যান্য গেম খেলে কাটাই। ম্যাচের পরিকল্পনা এবং কৌশল সাধারণত খেলার এক বা দুই দিন আগে করা হয়, কিন্তু মাঠের বাইরে এই বন্ধন তৈরি হওয়াটা শেষ পর্যন্ত আমাদের আরও ভালো ফল পেতে সাহায্য করে।”

লেকটাউনে থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির