মঙ্গলে লখনউয়ে ঋষভদের মুখোমুখি শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউয়ের একানা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে (১ এপ্রিল) মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থরা। তার মধ্যে একটিতে জিতেছেন। অন্যটিতে হেরেছেন। উল্টোদিকে প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু করেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। তবে আজকের ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।  

চলতি আইপিএলে প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিল্লির কাছে হার মানতে হয়েছিল লখনউকে। তবে দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদকে হেসেখেলেই হারিয়েছে। যদিও অধিনায়ক ঋষভ পন্থের ফর্ম যথেষ্টই উদ্বেগজনক। তিন বিদেশি নিকোলাস পুরান, মিচেল মার্শ ও ডেভিড মিলার  শুধু ধারাবাহিক রান পেয়েছেন। তবে আইডেন মার্করাম-আয়ুষ বাদোনিরাও তেমন কিছু করতে পারেননি। প্রতিদিন পুরান্-মিচেলরা ব্যাট হাতে ভুরিভুরি রান করবেন তা ভাবার কোনও কারণ নেই। বল হাতে শার্দূল ঠাকুর বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছেন। দিগবেশ সিংহরাও আঁটোসাঁটো বোলিং করে বিপক্ষকে চাপে রাখতে সক্ষম হয়েছেন।

গত ১৭ বছর আইপিএল খেললেও শিরোপা অধরা থেকে যাওয়া পঞ্জাব কিংস অবশ্য এবার নতুন উদ্যমে ঝাঁপিয়েছে। প্রথম ম্যাচেই শক্তিশালী গুজরাতের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ে সবাইকে চমকে দিয়েছে প্রীতি জিন্টার দল। অপরাজিত ৯৭ রানের এক দুরন্ত ইনিংস খেলেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রিয়াংশ আর্য ও শশাঙ্ক সিংহের মতো তরুণ ব্যাটাররা দলকে ভরসা জোগানোর মতো ইনিংস খেলেছেন। দলে রয়েছেন আর্শদীপ সিংহ, যুজবেন্দ্র চহাল, মার্কাস স্টোইনিসের মতো বোলাররা। যারা যে কোনও মুহুর্তে যে কোনও ম্যচের রং বদলে দিতে পারেন।

আইপিএলে মুখোমুখি সাক্ষাতে অবশ্য পঞ্জাব কিংসের তুলনায় এগিয়ে লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত দুই দল মোট চার বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিন বারই জিতেছে লখনউ। এক বার জয়ী হয়েছে পঞ্জাব। লখনউয়ের বিরুদ্ধে পঞ্জাবের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর যথাক্রমে ২০১ ও ১৩৩। উল্টোদিকে পঞ্জাবের বিরুদ্ধে লখনউয়ের সর্বোচ্চ স্কোর ২৫৭ এবং সর্বনিম্ন ১৫৯। গতবার শেষ সাক্ষাতে পঞ্জাবকে ২১ রানে হারিয়ে জয়ী হয়েছিল লখনউ।   

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক