আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এনগিডির ঐতিহাসিক হ্যাটট্রিক, শাই হোপ করলেন রেকর্ড রান

নিজস্ব প্রতিনিধি: বুধবার এসএ টোয়েন্টিতে বাটলারদের ডারবান’স সুপার জায়ান্টসকে ১৫ রানে হারিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।লুঙ্গি এনগিডি করেছেন হ্যাটট্রিক। ডারবানের কিংসমিডে ২০১ রানের টার্গেট দিয়েছিল। তবে তারা প্রতিপক্ষকে ১৮৬ রানে আটকে দেয়। এই খেলায় লুঙ্গি এনগিডি লিগের প্রথম হ্যাটট্রিক করার আগে শাই হোপ SA20-এর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেন।

খেলায় ‘ম্যাচ অব দা ম্যাচ’ হন শেই হোপ। ক্যারিবিয়ান অধিনায়ক ৯টি চার ও ছক্কায় ৬৯ বলে ১১৮ ( অপরাজিত) রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির চার আসর মিলিয়ে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শেই হোপের বিরাট এই রানের কারণে প্রিটোরিয়া ক্যাপিটালস ২০১ রানে পৌঁছে যায়।  জস বাটলার চেষ্ট আপ্রাণ চেষ্টা করেছিলেন দলকে জেতানোর তবে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়। ৯ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটসম্যান।

আরও পড়ুন: জোর ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটের কারণে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এটি ছিল একটি রেকর্ড-ভাঙ্গা রাত, যেখানে ভক্তরা  রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী ছিলেন।  শেষ ওভারে তিনটি সম্ভাব্য ফলাফল হওয়ার কথা ছিল।  জয়ের জন্য সুপার জায়ান্টদের   মাত্র ১৮ রানের প্রয়োজন ছিল।  ক্রিজে ছিলেন ইন-ফর্ম জস বাটলার। যিনি তার প্রথম SA20 সেঞ্চুরির কাছাকাছি ছিলেন, তিনি সুপার জায়ান্টদের জয়ের দিকে নিয়ে যেতে পারেননি। চেজের শেষ ওভারে কোয়েনা মাফাকা এবং নূর আহমেদ রান আউট হওয়ায় বাটলার ৯৭ রানে অপরাজিত থাকেন। এই খেলায় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক কনর এস্টারহুইজেনের সঙ্গে ১০৬ রানের জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে চেজের সঙ্গে আরও ৮৫ রানের জুটি গড়েন।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ