ভারত থেকে বিনিয়োগ প্রত্যাহার ম্যানচেস্টার সিটির

Share:

নিজস্ব প্রতিনিধি: গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই। সেটাই এবার সত্যি হল। মুম্বইয়ের সমুদ্রতট থেকে মুছে যাচ্ছে ম্যানচেস্টার সিটির আকাশি-নীল রঙের ছোঁয়া। ভারতের ঘরোয়া ফুটবল নিয়ে বড় স্বপ্ন দেখেছিল ‘সিটি ফুটবল গ্রুপ’ (সিএফজি)। তবে সেই স্বপ্ন জল পড়ল মাত্র পাঁচ বছরের মাথাতেই। ম্যানচেস্টার সিটির মালিক প্রতিষ্ঠান সিএফজি মুম্বাই সিটি এফসি থেকে নিজেদের সব বিনিয়োগ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন।

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সিএফজি বড় স্বপ্ন নিয়ে ২০১৯ সালের নভেম্বরে মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছিল। অনেকেই ভেবেছিলেন এবার ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এবার আমূল বদলে যাবে। তবে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এফজি তাদের পুরো শেয়ার ছেড়ে দিয়েছে ক্লাবের পুরোনো মালিক তথা বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং বিমল পারেখের উপর। অর্থাৎ মুম্বাই সিটি ফের পুরোপুরি ভারতীয় মালিকানাধীন ক্লাব হয়ে উঠেছে।

ম্যানচেস্টার সিটির মালিক সিটি ফুটবল গ্রুপ মুম্বাই সিটি এফসির সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। তিনি ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তাকে তাদের বেড়িয়ে যাওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সহ বিশ্বজুড়ে ক্লাবগুলির মালিক সিটি ফুটবল গ্রুপ (সিএফজি) ২০১৯ সালে মুম্বাই সিটি এফসির ৬৫ শতাংশ শেয়ার কিনে নেয়। তাদের সহযোগিতার সময়, মুম্বাই সিটি এফসি আইএসএল ইতিহাসের সবচেয়ে সফল দলগুলির মধ্যে একটি হয়ে ওঠে, দুটি লীগ উইনার্স শিল্ড এবং দুটি আইএসএল কাপ সহ চারটি বড় শিরোপা জিতে। বিষয়টি নিশ্চিত করে মুম্বাই সিটি এফসি জানিয়েছে যে সিএফজি ক্লাবে তাদের শেয়ার বিক্রি করেছে, প্রতিষ্ঠাতা মালিকরা ভবিষ্যতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবেন। এক বিবৃতিতে বলা হয়, “মুম্বই সিটি এফসি (ক্লাব) নিশ্চিত করতে পারে যে সিটি ফুটবল গ্রুপ লিমিটেড (সিএফজি) ক্লাবে তাদের শেয়ার বিক্রি করেছে। প্রতিষ্ঠাতা মালিকরা ভবিষ্যতে সংগঠনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবেন।” এই অংশীদারিত্বের কথা তুলে ধরে, সিএফজি গত পাঁচ বছরে ভারতীয় ফুটবলে মাঠের সাফল্য এবং বৃহত্তর অবদানের কথা তুলে ধরেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “২০১৯ সাল থেকে, সিএফজি এবং মুম্বাই সিটি এফসি নতুন উচ্চতায় পৌঁছেছে, দুটি আইএসএল লীগ উইনার্স শিল্ড এবং দুটি আইএসএল কাপ শিরোপা জিতেছে, ক্লাবের ফুটবল কার্যক্রমকে শক্তিশালী করেছে এবং ভারতে খেলার বিকাশে অর্থপূর্ণ অবদান রেখেছে।” 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা