আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধু ইউসুফের সমর্থনে এবার প্রচারে নামবেন মনোজ তিওয়ারি

নিজস্ব প্রতিনিধি : এবারে বহরমপুর কেন্দ্রে লোকসভা থেকে প্রার্থী হয়েছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। ইউসুফের সমর্থনে এবার প্রচারে নামতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক মনোজ তিওয়ারিকে। মনোজ কিছুদিন আগেই বাংলার অধিনায়কের দায়িত্ব সামলেছেন। মনোজের পাশাপাশি লক্ষ্ণীরতন শুক্লাও ইউসুফকে স্বাগত জানান।

২০১২ ও ২০১৪ এই দুই বার আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরকে চ্যাম্পিয়ান করার পিছনে যার বড় ভূমিকা ছিল তার নাম ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে সেই কারণেই খুব কাছ থেকে চেনেন মনোজ তিওয়ারি ও লক্ষ্ণীরতন শুক্লারা। বন্ধু প্রার্থী হয়েছেন শুনে স্বভাবতই উচ্ছ্বসিত মনোজ। এই প্রসঙ্গে বাংলার প্রাক্তন অধিনায়ক জানান, ‘কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতাতে বড় ভূমিকা নিয়েছিলাম আমি আর ইউসুফ। আশা করি ইউসুফ নির্বাচনে লড়াই করেও জিতবে। আমি ইউসুফের হয়ে প্রচারে নামব।‘

ইউসুফ প্রচারে নামছেন শুনে খুশি বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লাও। লক্ষ্মীরতন জানান, ইউসুফ আমার খুব ভালো বন্ধু। আমরা দুই জনে একসঙ্গে আইপিএল খেলেছি। কেকেআর আইপিএল চ্যাম্পিয়ান হয়েছে। নতুন ময়দানে আমার বন্ধুর প্রতি শুভেচ্ছা রইল। মনোজ, লক্ষ্মীরতন ছাড়াও ইউসুফকে শুভেচ্ছা জানালেন দেবব্রত দাস। তিনি জানান, ইউসুফ যেন দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে। ইউসুফ যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে ছয় মারত, সেই আত্মবিশ্বাস আমি দ্বিতীয় ইনিংসেও ইউসুফের কাছ থেকে আশা করছি।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএলের প্লেঅফে খেলার স্বপ্ন শেষ হার্দিকদের

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ