মেসি দল ছাড়ার সঙ্গে সঙ্গেই ধাক্কা পিএসজির

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নায়কদের মধ্যে তিনি অন্যতম। ফুটবল পায়ে তাঁর শৈল্পিক ছোঁয়া দেখার জন্য এখনও মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী। তাঁর কাঁধের ওপর ভর করেই আর্জেন্টিনা দীর্ঘ ৩৪ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে কাতারের মাটিতে। তিনি হলেন লিওনেল মেসি। সাতবারের ব্যালনডি আর খেতাবও জয় করেছেন তিনি।

মাত্র দু দিন আগে মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তাঁর ক্লাব পিএসজি। সেই সম্পর্ক ছিন্ন করার কয়েক ঘণ্টা বাদেই পিএসজি কর্তারা বুঝতে পেরেছেন লিওনেল মেসি নামক ফুটবলারটি এখনও বিশ্ব ফুটবলের আঙিনায় কতটা গুরুত্বপূর্ণ।

মেসি দল ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পিএসজির ভক্তসংখ্যা হু হু করে কমতে শুরু করেছে । সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে পিএসিজর ফলোয়ার মাত্র ৮ হাজার এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই সংখ্যাটা যে আরও কমতে থাকবে সেটা একেবারে নিশ্চিত ধরে নিয়েছেন ক্লাব কর্তারা।

আরও জানতে পড়ুন: দুই বছরের চুক্তিতে সৌদির ক্লাব আল লিথাদে স্বাক্ষর বেঞ্জামার

শুধু কি ফলোয়ারের সংখ্যা কমবে তা নয়, কমবে ক্লাবের আর্থিক আয়ও। জার্সি ও স্পনসর বিক্রি করে এতদিন প্রচুর অর্থ রোজগার করেছে পিএসজি। এবার মেসি না থাকায় সেই রাজকোষে দেখা দেবে অর্থ সমস্যা। যা বেশ চিন্তায় ফেলেছে পিএসজি কর্তাদের। মুখে সে কথা স্বীকার না করলেও মনে মনে তা বেশ ভালোই উপলব্ধি করতে পারছেন প্যারিসের ক্লাব কর্তারা। কিন্তু এখন আর তাঁদের কিছু করার নেই হাত কামড়ানো ছাড়া।

উল্লেখ্য, ঠিক একইভাবে মেসি যখন মেসি বার্সা ত্যাগ করেছিলেন, তখনও ক্যাম্পু ন্যুর সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা একইভাবে কমতে শুরু করেছিল।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম