সাকিবের পরে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন মাশরাফি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে প্রাক্তন ক্রিকেটারের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের নেতা সাজ্জাত হোসেন মুন্না। উল্লেখ্য, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনে দাঁড়িয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাশরাফি। এবার ইতিমধ্যেই আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের কাছে গত শনিবার থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে শাসকদল আওয়ামী লীগ। প্রথম মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলনেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়। দুই দিনে ২ হাজার ২৮৬টি ফর্ম বিক্রি হয়েছে। মনোনয়ন ফর্মের দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকা। প্রথম দুই দিনে মনোনয়ন ফর্ম বিক্রি বাবদ আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, ‘আগামিকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হবে। জমা পড়া মনোনয়ন ফর্ম ঝাড়াই বাছাই শেষে প্রতিটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। রাজনীতির বাইরেও বিভিন্ন পেশার সঙ্গে জড়িতরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন।’

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ