বিরক্তি লাগলেও মাস্ক পরেই বেলজিয়ামের বিরুদ্ধে নামবেন এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার ইউরো কাপে নক আউট পর্বের ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে নামছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাস্ক পরেই নামতে হবে ফরাসি তারকা এমবাপেকে। তাঁর পারফরমেন্সের ওপর তাকিয়ে থাকবেন কোচ দিদিয়ের দেঁশ। কিন্তু মাস্ক পরে সত্যিই সাবলীল এই ফরাসি তারকা? এই কথা নিজের মুখেই বলেছেন স্ট্রাইকার।

গ্রুপ পর্বে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী। ফরাসি দলের মধ্যে গোল করার ক্ষমতা যাদের আছে, তারমধ্যে উল্লেখযোগ্য হলেন এমবাপে। কিন্তু এদিনও ফরাসি তারকাকে খেলতে হবে মাস্ক পরেই। এখনও পর্যন্ত পাঁচটি ভিন্ন ভিন্ন মাস্ক পরেছেন তিনি। তবে সেটা পরে তিনি যে সাবলীন নন, সেটা জানাতেও ভোলেননি। মাস্ক নিয়ে এমবাপে জানান, ‘মাক্স পরে থাকাটা সত্যিই খুব কঠিন। প্রতিদিনই কোনও না কোনও সমস্যা থাকছে। এটা দৃষ্টিতে সীমাবদ্ধতা এনে দেয়। পাশাপাশি ঘাম জমে থাকে।‘ একইসঙ্গে তিনি জানান, ‘মাস্ক পরে থাকাটা আমার কাছে বিরক্তিকর হলেও এটা ছাড়া আমার কাছে কিছু উপায় নেই। এটা না থাকলে আমি খেলতে পারব না।‘

উল্লেখ্য, অস্ট্রিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে প্রথম নাকে চোট পেয়েছিলেন এমবাপে। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারেননি। খেলতে নামেন পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচে বল পায়ে এমবাপেকে দেখা গেলেও তাঁকে মাঠে খুব বেশি দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি। এবার নকআউটে গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে নামতে হবে তাঁকে। এদিন এই ফরাসি তারকা সাবলীলভাবে খেলতে পারে কিনা, এখন সেটাই দেখার।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর