আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পিএসজি ছাড়ার আগে অস্বস্তিতে এমবাপ্পে

নিজস্ব প্রতিনিধি : কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এখন সময়ের অপেক্ষা। আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজিতে রয়েছেন এমবাপ্পে। এরইমধ্যে অস্বস্তিতে পড়তে হয়েছে ফরাসি তারকাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এমবাপ্পে।

জানা গিয়েছে, টানা তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ দেওয়া হয়নি এমবাপ্পেকে। এই প্রসঙ্গে পিএসজির কোচ লুইস এনরিকে জানিয়েছেন, এনরিকেকে বাদ দিয়ে খেলায় অভ্যস্ত করা হচ্ছে বাকি খেলোয়াড়দের। তবে এনরিকের ধারনা, ক্লাব ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে ইচ্ছাকৃতভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে মাঠের বাইরেও পিএসজি ক্লাব সমর্থকরা এমবাপ্পের প্রতি নানাভাবে নিজেদের অসন্তোষ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ব্যানার দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘কে এম এনবাপ্পে, ৩০ জুনের অপেক্ষায় আছি।‘ এই ব্যানার থেকেই স্পষ্ট, পিএসজির সমর্থকরা এমবাপ্পেকে বিদায় দেওয়ার অপেক্ষায় রয়েছে। এমবাপ্পেকে পিছনে ফেলেই সামনে তাকাতে চায় ক্লাব সমর্থকরা।

এর আগে যখন লিওনেল মেসি ও নেইমার পিএসজি ছেড়েছিলেন, তখনও পিএসজি সমর্থকরা নানাভাবে তাঁদের অতিষ্ঠ করেছিল বলে জানা যায়। সেইসময় নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যায় পিএসজির সমর্থকরা। এমবাপ্পেকেও একইরকম ঝামেলা সহ্য করতে হবে কিনা, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ