চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইল ফলক ছুঁয়ে ফেললেন এমবাপে, পিছনে ফেললেন রোনাল্ডোকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠে মাত্র ৩৫ মিনিট। আর তাতেই চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ডকে পিছনে ফেলে এগিয়ে গেলেন এমবাপ্পে। তবে ৩৫ মিনিটের পরেই তাঁকে তুলে নিতে বাধ্য হন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। 

তবে কি রোনালদোর রেকর্ডকে পিছনে ফেলে এমবাপ্পে এগিয়ে গিয়েছেন বলেই কি তাঁকে তুলে নেওয়া হল? আদতে তা নয়। কোচ কার্লো আনচেলত্তি জানান, এমবাপ্পের বাঁ ঊরুতে টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। দেখা যাক, আগামীকাল (পরীক্ষায়) কী হয়। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।

কিন্তু অসুস্থতা নিয়েও মাত্র ৩৫ মিনিটেই খেল দেখিয়েছেন এমবাপ্পে। বেরগামোয় আতালান্তার বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের স্বস্তির এই জয়ে প্রথম গোলটি করেন  এমবাপ্পে। ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের ভেতরে গায়ের সঙ্গে সেঁটে থাকা প্রতিপক্ষ ডিফেন্ডারকে যেভাবে পাশ কাটালেন, সেটা দেখার মতো। বাঁ পায়ে বলটা রিসিভ করেছেন এমনভাবে, যেন ডিফেন্ডার কোনো সুযোগই না পান বাধা দেওয়ার। তারপর স্ট্রাইকারসুলভ শটে গোল। এর বাইরে আরও দুটি শট নিয়েছিলেন, সেগুলোও পোস্টে ছিল। আর তাতেই রেকর্ড ছুঁয়ে ফেলেন এমবাপ্পে।  

উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৭৯ ম্যাচে ৫০ গোল হয়ে গেল এমবাপ্পের। ইউরোপসেরার এই আসরে দ্রুততম ৫০ গোলের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন ফরাসি তারকা। রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের তালিকায় এমবাপ্পে এখন চতুর্থ। এই তালিকায় প্রথম তিনজনের নাম যথাক্রমে—রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) এবং রবার্ট লেভানডফস্কি (৭২)।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪