পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছেন না এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছেন না ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। এর আগে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমে নাক ভেঙেছিল ফরাসি তারকার। এই কারণেই এমবাপের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

মঙ্গলবার রাতে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ফ্রান্স। গ্রুপ সেরা হওয়ার জন্য এই ম্যাচটি ফরাসিদের জিততে হবে। এখনও পর্যন্ত ফ্রান্স গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলেছে। একটিতে জয় পেয়েছে। আরেকটিতে ড্র করেছে। অস্ট্রিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জেতে ফ্রান্স। ওই একটি গোল ফ্রান্সের কোনও খেলোয়াড় করেননি। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল ফরাসিরা। এই প্রেক্ষাপটে গ্রুপ লিগের শেষ ম্যাচে এমবাপেকে খেলানো নিয়ে আলোচনা করছিল ফ্রান্সের টিম ম্যানেজমেন্ট। নাক ভাঙা অবস্থায় অনুশীলনে নামায় সমর্থকদের মধ্যে আশার আলো সৃষ্টি হয়েছিল। কিন্তু সব আশায় জল ঢাললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

এই প্রসঙ্গে ফ্রান্সের কোচ জানান, ‘এমবাপে দিন দিন ভালো হয়ে উঠছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও ওকে খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু খেলানো হয়নি। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও খেলানো হবে না। নক আউট পর্বে ফ্রেশ এমবাপেকে পেতেই ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ উল্লেখ্য, দিদিয়ের দেশঁও এই ঘোষণার আগে সোমবার এমবাপের দলে ফেরার ইঙ্গিত করেছিলেন মিডফিল্ডার এনগোলা কন্তে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফিরতে পারেন এমবাপে। তবে শেষ পর্যন্ত গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ২০১৮ সালের বিশ্বকাপে সাড়া জাগানো ফরাসি ফুটবলারকে মাঠে দেখা যাবে না।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়