করোনা আক্রান্ত অজি ক্রিকেট দলের হেড কোচ ম্যাকডোনাল্ড

যার ফলে এখনই দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবার করোনার থাবা পড়ল অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দলে। মারণ ভাইরাসটিতে আক্রান্ত হলেন অজিদের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। যার ফলে এখনই দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না তিনি। আগামী ৭ জুন থেকে লঙ্কানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবেন অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। তবে কোভিড রিপোর্ট পজিটিভ আসার জন্য সেই সিরিজের শুরু থেকে থাকতে পারবেন না ম্যাকডোনাল্ড। তাঁর পরিবর্তে সেই সময় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন মাইকেল ডি ভেনুতো। 

জানা গিয়েছে আপাতত এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে ম্যাকডোনাল্ডকে। মনে করা হচ্ছে, সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে অজি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। 

অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল ম্যাকডোনাল্ডের প্রথম কোনও পূর্ণাঙ্গ সফর। জাস্টিন ল্যাঙ্গার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরই ম্যাকডোনাল্ডকে কোচ হিসেবে নিয়োগ করে অজি ক্রিকেট বোর্ড তথা ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে পাক সফরে গিয়েছিলেন তিনি। তাঁর অধীনে অজিদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অজি ক্রিকেটাররা সাড়া জাগিয়েছিলেন।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের