ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাঁ পায়ের জাদু নয়, এবার মাথার ছোঁয়ায় ইতিহাস লিখলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে পূর্ণ করলেন ১০০ গোলের মাইলফলক। আর সেই ঐতিহাসিক গোলের ম্যাচেই ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্যাম্পিওনেস কাপ জিতে নিল মায়ামি। 

ম্যাচের ২৪ মিনিটে আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। বল জালে জড়াতেই সম্পূর্ণ হল মায়ামির হয়ে তাঁর শততম গোল। তবে শুধু গোল করেই থামেননি আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ৮১ মিনিটে তাঁর নেওয়া কর্নার থেকেই গোল করেন কাসেমিরো। ফলে মেসির গোলের সঙ্গে যোগ হল অ্যাসিস্টও। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ামি। মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোল কোনও ক্লাব বা জাতীয় দলের হয়ে মেসির এটাই দ্রুততম শততম গোল। বার্সেলোনার হয়ে ১০০ গোলের মাইলফলকে পৌঁছতে তাঁর লেগেছিল ১৮৮ ম্যাচ, আর আর্জেন্টিনার জার্সিতে ১৭৪ ম্যাচ। 

আরও পড়ুন: নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়েছেন মেসি। মায়ামির হয়ে তাঁর প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। এখনও পর্যন্ত MLS-এ ৭৬, লিগস কাপে ১৪, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে ১টি গোল করেছেন তিনি। মায়ামির হয়ে মেসির ট্রফি ক্যাবিনেটেও যোগ হয়েছে একাধিক সাফল্য। ২০২৩ সালের লিগস কাপ, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালের এমএলএস কাপ। এবার সেই তালিকায় যুক্ত হল ক্যাম্পিওনেস কাপ। সব মিলিয়ে ক্লাব ও দেশের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৯২৯। 

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন