বার্সায় ফেরা নিয়ে এবার মুখ খুললেন লিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর মেসির বার্সাতে ফেরা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে চারিদিকে। কেননা, আগামী জুন মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির পুরনো ক্লাব পিএসজির।

বার্সার একটি সূত্র মারফত খবর পাওয়া যায়, বর্তমান বার্সার প্রেসিডেন্ড নিজে মেসিকে তাঁদের দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আসরে নেমেছেন। তারই পরিপ্রেক্ষিতে এবার আসরে মুখ খুললেন স্বয়ং লিওনেল মেসি।

সম্প্রতি এক নামকরা ফরাসি ফ্যাশন ডিজাইনার-এর একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পিএসজির তারকা। তখন তাঁকে সেই সময় জিজ্ঞেস করা হলে মেসি সাংবাদিকদের বলেন, আমি আগামী ভবিষ্যৎ কি হবে তা নিজেই জানি না।

মেসি আরও বলেন, আমি কল্পনা করতে পছন্দ করি, ভাবতেও ভালোবাসি। কিন্তু আগামীর ভবিষ্যৎ আমার কোন জায়গায় লেখা আছে তা স্বয়ং ঈশ্বরই জানেন। তিনি যেখানে ঠিক করবেন আমাকে সেখানেই যেতে হবে।

আরও জানতে পড়ুন : লিডসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়ায় খুশি লিভারপুল কোচ

উল্লেখ্য, সালটা ছিল ২০২১। ১ জুলাই। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। তখন থেকেই তিনি ফ্রি ফুটবলার। তারপর নানা গুঞ্জন ভেসে আসে। তার ঠিক একমাসের কিছুদিন পরেই ক্যাম্প ন্যুর সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে পিএসজি-তে যোগ দিয়েছিলেন লিও। অবশ্য বার্সার সমর্থকরা মন থেকে এই ঘটনা এখনও মেনে নিতে পারেননি। তাঁরা মনে করেন লিওনেল মেসি মানেই বার্সালোনা। কিন্তু সেই সময় কিছু করার ছিল না। তাই একান্ত বাধ্য হয়েই মেসিকে বার্সার ছেড়ে পিএসজিতে যোগ দিতে হয়েছিল।

কিন্তু পিএসজিতে তাঁর খুব একটা ভালো কাটেনি। কেননা টানা দুবার এই ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন হাতছাড়া হয়েছে তাঁর। সেই সময় পিএসজি সমর্থকদের কটু কথাও শুনতে মেসিকে। এখন দেখার আগামী মরশুমে মেসিকে তাঁর পুরনো ক্লাব ক্যাম্প ন্যু-তেই ফিরে আসেন, নাকি আবার নতুন ক্লাবে যোগ দেন, তা সময়ই বলবে।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুল দিয়ে মায়ের দেহ দুই টুকরো করল ‘নরপিশাচ’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি