পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবাদের কাছে মেয়েরা সবচেয়ে বেশি আদরের হয়। মেয়ের কষ্ট একেবারেই দেখতে পারেন না বাবারা। বিশ্বের সবচেয়ে সুন্দর সম্পর্ক হিসেবে ধরা হয় বাবা-মেয়ের সম্পর্ককে । কিন্তু এক বাবা এবার করলেন জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান। এই ঘটনা চোখে জল এনে দিয়েছে অনেকের। আবার অনেক প্রশও তুলেছে ওই ব্যক্তির এই কাণ্ডকে ঘিরে। কিন্তু মেয়ে বেঁচে থাকতেও কেন এই কাজ করলেন একজন বাবা, জেনে নিন পিছনের কারণ।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার ডোমচানচ থানা এলাকায়। জানা গিয়েছে,  ওই ব্যক্তির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের জন্য নির্ধারিত দিনের আগেই অন্য একজনকে ভালোবেসে বাড়ি ছেড়ে পালিয়ে যান তরুণী। বিয়ের পর, দম্পতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।  সেই ভিডিও দেখে   পরিবার বিয়ের খবরটি জানতে পারে। মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করায় মর্মাহত হন বাবা। সেই শোক থেকেই জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করার মতো চরম পদক্ষেপ নেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) তরুণীর বাবা নিজের পরিবার ও কিছু গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সরিয়ার রাজদহ ধামে পৌঁছন। সেখানে উত্তরমুখী বরাকর নদীর তীরে, পুরোহিতদের দিয়ে মেয়ের একটি প্রতীকী প্রতিকৃতি তৈরি করান এবং পিণ্ডদান সম্পন্ন করেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন তাঁদের বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল চলতি বছরের ২০ জুন এবং প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছিল। আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানানো ও অন্যান্য আয়োজন নিয়ে ব্যস্ত ছিল সকলে। এরই মধ্যে, ১২ জুন রাতে তরুণী বাড়ি ছেড়ে চলে যায়। তার কিছুদিন পর বিয়ের খবর প্রকাশ্যে আসে। তরুণীর বাবা জানিয়েছেন, তিনি তাঁর মেয়ের জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন এবং বিয়ের প্রস্তুতিতে প্রচুর সময়, শ্রম ও অর্থ বিনিয়োগ করেছিলেন। এই আকস্মিক ঘটনা পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। হিন্দু রীতি অনুসারে, মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পিণ্ডদান করা হয়, কিন্তু এক জীবিত মেয়ের নামে এই ধরনের কাজ করার ঘটনাটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কেউ কেউ এর কারণ হিসেবে একজন বাবার মানসিক যন্ত্রণা ও সামাজিক চাপকে দায়ী করছেন।

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত