কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদহের মহদীপুর সীমান্তে কোটি টাকার কাশির সিরাপ পাচারের ঘটনায় এবার নাম জড়াল তৃণমূল নেতা মারুফ শেফের। তিনি ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি এবং মহদীপুর সীমান্তের ক্লিয়ারেন্স এজেন্ট বলেও জানা গিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার একটি পাথর বোঝাই লরি আটক করে বিএসএফ। লরিটি মহদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। সীমান্তে বিএসএফ ও  কাস্টমস যৌথভাবে তল্লাশি চালায়। তল্লাশিতে লরি থেকে উদ্ধার হয় ২২ হাজার ৮০০ বোতল কাশির সিরাপ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। পরে সমস্ত কাশির সিরাপ বাজেয়াপ্ত করে কাস্টমস কর্তৃপক্ষ। এই ঘটনায় আকরামুল শেখ নামে লরির চালককে আটক করেছে বিএসএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে যুক্তদের খোঁজ চালানো হচ্ছে। ঘটনার পর থেকেই মারুফ শেখের নাম সামনে এসেছে। রপ্তানিকারকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় বেআইনি কাজের সঙ্গে যুক্ত তিনি। এর জেরে বৈধ রপ্তানিকারকদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি তাঁদের।

আরও পড়ুনঃ ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

রপ্তানিকারকদের আরও অভিযোগ, আগে রাজনৈতিক কারণে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। তবে এবার কাশির সিরাপ উদ্ধারের পর মারুফ শেখের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মারুফ শেখ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও কাস্টমস।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩