অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন লায়োনেল মেসি। আর্জেন্তিনার জার্সি গায়ে আর দেখা যাবে না ফুটবলের রাজপুত্রকে। শুধুমাত্র ক্লাবফুটবলেই খেলবেন তিনি। ইন্তার মিয়ামির হয়ে বল পায়ে দৌড়াতে দেখা যাবে আর্জেন্তাইন মহাতারকাকে। তার মাঝেই বিনিয়োগের পথে হাঁটলেন মেসি। ফুটবলের প্রতি তাঁর ভালবাসার উদাহরণ তারই প্রমাণ দিল। অবসর নিলেও ফুটবল যে ধ্যান-জ্ঞান তার প্রমাণ পাওয়া গেল ফের একবার।

স্পেনে একটি ফুটবল ক্লাব কিনছেন এলএম ১০। স্প্যানিশ লিগের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কিনতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। এই খবর জানিয়েছে ইএসপিএন সংবাদ সংস্থা। তবে এখনও চূড়ান্ত হয়নি এই চুক্তি। আগে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়গুলি যাচাই করা হবে, এরপর প্রয়োজন হবে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন। সবকিছু ঠিক থাকলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর পঞ্চম বিভাগের দল কর্নেয়া ক্লাব কেনেন মেসি। কর্নেয়া আধা পেশাদার ক্লাব, তাই এলদেনসে হবে স্পেনে মেসির প্রথম পেশাদার ক্লাব। বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ান সংস্থা গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব রয়েছে তাদের। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়।

আরও পডুন: বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্প্যানিশ ফুটবলে নিচের স্তরেই বেশির ভাগ সময় কাটিয়েছে ক্লাবটি। ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো এলদেনসে দ্বিতীয় বিভাগে উঠেছে ২০২৩ সালে। দুই বছর পর আবার পতন হয়। তবে এবারের গ্রীষ্মকালীন সিজনে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে এলদেনসে। সেই ক্লাবেই এবার বিনিয়োগ করছেন মেসি।

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী