বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী হিসেবে ফের শিরোনামে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। এবার তাঁর বেতন বাড়তে চলেছে প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার। নতুন বেতন কাঠামো কার্যকর হলে বছরে প্রায় ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার অর্থাৎ প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন তিনি। ভারতীয় মুদ্রায় এই অঙ্ক প্রায় ২৬ কোটি ৯০ লক্ষ টাকা।প্রতিবেদন অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৬ থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হওয়ার কথা। দীর্ঘ প্রায় ১৫ বছর পর সিঙ্গাপুরের মন্ত্রীদের বেতণ কাঠামোয় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। লরেন্স ওংয়ের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার প্রায় ৬৪ শতাংশ।

সিঙ্গাপুর সরকার জানান, রাজনীতিতে দক্ষ ও মেধাবী ব্যক্তিদের ধরে রাখতে উপযুক্ত পারিশ্রমিক প্রয়োজন। সরকারের মতে, প্রতিযোগিতামূলক বেতন ভাল মানের নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এই বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা ও বিতর্কও শুরু হয়েছে। কারণ নতুন বেতন অনুযায়ী লরেন্স ওংয়ের বার্ষিক আয় মার্কিন প্রেসিডেন্টের নির্ধারিত ৪ লক্ষ ডলার বেতনের প্রায় সাত গুণের কাছাকাছি হবে। বর্তমানে প্রায় ১৭ লক্ষ মার্কিন ডলার বার্ষিক বেতন পান ওং। তবে, বেতন বাড়লেও অতিরিক্ত অর্থের ব্যবহারের বিষয়েও নজর রয়েছে। বেতন বাড়ার পর নিজের মেয়াদে অতিরিক্ত যে টাকা তিনি পাবেন, তার পুরোটা আগামী পাঁচ বছর সমাজসেবামূলক কাজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন বেতন কাঠামো অনুযায়ী, বর্তমান মন্ত্রীরা অবশ্য সরাসরি সর্বোচ্চ বেঞ্চমার্ক বেতনে পৌঁছবেন না। আগামী ১৫ অক্টোবর থেকে তাঁদের ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ভিত্তিতে এককালীন সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হবে। ভবিষ্যতেও বেতন পরিবর্তনের ক্ষেত্রে দায়িত্বের পরিমাণ এবং ব্যক্তিগত কর্মদক্ষতাকে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

বর্তমান বেতন কাঠামোতেই লরেন্স ওং বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া রাজনৈতিক নেতা। তাঁর পরে রয়েছেন হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি, যাঁর বার্ষিক বেতন প্রায় ৭ লক্ষ ১৯ হাজার মার্কিন ডলার। তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন, তাঁর বার্ষিক বেতন প্রায় ৬ লক্ষ ৬ হাজার মার্কিন ডলার। তুলনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বেতন ৪ লক্ষ মার্কিন ডলার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের বেতন প্রায় ২ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার।

বেকারদের বায়োডাটা পাঠান, ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে বিজেপি বিধায়কদের ফোন!

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

‘৩-০-তে হারবে পাকিস্তান’, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে বিস্ফোরক দাবি ওয়াসিম আক্রমের

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি