বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছে। সোমবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টায় মিসৌরিতে অবতরণ করে আলবিসেলেস্তেদের বিমান। তারপর কানসাস সিটিকে নিজেদের ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে লিওনেল মেসির দল। সেখানেই থাকবেন তাঁরা। তবে এর মধ্যেই চর্চায় উঠে এসেছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির রুম নম্বর। সেই নম্বর নিয়েই সমাজ মাধ্যমে শুরু হয়েছে ব্যপক চর্চা।  

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, এবারের বিশ্বকাপে মেসি থাকছেন ২০২ নম্বর ঘরে। আর এই রুম নম্বর ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। কারণ, ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির রুম নম্বর ছিল ২০১। সেই বিশ্বকাপেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।  তাই এবার মেসির ২০২ নম্বর ঘরকে অনেকে সৌভাগ্যের ইঙ্গিত হিসেবে দেখছেন। অনেকেই বলছেন দুইয়ে দুইয়ে চার মেলাতেই ২০২ নম্বর রুমকে বেছে নিয়েছেন মেসি। 

সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা বিষয়টিকে আরও বিশেষভাবে ব্যাখ্যা করছেন। তাদের মতে, ২০১ নম্বর রুমের অঙ্কগুলোর যোগফল ছিল ৩(২+০+১=৩), যা আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সঙ্গে মিলে গিয়েছিল। আর এবার ২০২ নম্বরের অঙ্কগুলোর যোগফল দাঁড়াচ্ছে ৪ (২+০+৪)। তাই অনেক সমর্থকের আশা, এই সংখ্যা হয়তো আলবিসেলেস্তেদের এনে দিতে পারে চতুর্থ বিশ্বকাপ ট্রফি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে নিছক কাকতালীয় ঘটনা বলছেন, আবার কেউ দেখছেন শুভ সংকেত হিসেবে। যদিও ফুটবলে সাফল্যের মূল চাবিকাঠি মাঠের পারফরম্যান্স, তবুও বিশ্বকাপের আবহে এমন ছোট ছোট ঘটনাও সমর্থকদের আনন্দ দিচ্ছে। এখন দেখার বিষয়, মেসির ২০২ নম্বর রুম কি সত্যিই তাঁদের জন্য সৌভাগ্য বয়ে আনবে নাকি এটি শুধুই মজার এবং কাকতালীয় ঘটনা হয়ে থাকবে।

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা