ফিফার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে মেসিরা, প্রথম ১০০-তে নেই সুনীলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের ফুটবল খেলা দেশগুলির নয়া ক্রম তালিকা প্রকাশ করেছে ফিফা। নয়া তালিকায় শীর্ষেই রয়েছে কাতার বিশ্বকাপে জয়ী আজেন্টিনা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও কোনও পরিবর্তন ঘটেনি। বিশ্বকাপের রানার্স ফ্রান্স এবং ব্রাজিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছে। তরবে দুই ধাপ এগিয়ে নবম থেকে ষষ্ঠস্থানে উঠে এসেছে পর্তুগাল। ভারতের অবস্থান একই জায়গায় রয়ে গিয়েছে। প্রথম একশোয় ঠাঁই করতে পারেনি ইগর স্তিমাচের ছেলেরা।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার পক্ষ থেকে সর্বশেষ ক্রম তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৮৬১.২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আর ১৮৫৩.১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে হারার কারণে ২৫.৪১ পয়েন্ট খুঁইয়ে ১৮১২.২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ব্রাজিল। চারে ইংল্যান্ড, পাঁচে বেলজিয়াম, ছয়ে পর্তুগাল, সাতে নেদারল্যান্ডস, আটে স্পেন, নয়ে ইতালি ও দশে ক্রোয়েশিয়া।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির দশা খুবই বেহাল। আমেরিকা, মেক্সিকো, মরক্কো, সুই‍ৎজারল্যান্ড ও উরুগুয়ের চেয়েও পিছিয়ে বিশ্ব ফুটবলের এক সময়ের শক্তিশালী দল। ১৬৪৩.৪৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে জার্মানি। এশিয়া থেকে প্রথম কুড়িতে শুধুমাত্র রয়েছে জাপান। দক্ষিণ এশিয়ার দলগুলির মধ্যে ভারত শীর্ষে থাকলেও বিশ্ব ফুটবলে সুনীলদের স্থান ১০২তম। এশিয়ান গেমসে জঘন্য পারফরম্যান্সের কারণে ৬.০৪ পয়েন্ট খুঁইয়ে ১১৯৮.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে ব্লু ব্রিগেড। বিশ্বকাপের বাছাই পর্বে মলদ্বীপকে হারানোর সুবাদে এক দাক্কায় ছয় ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়