হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। তবে শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ৩–২ গোলে হেরে বিদায় নিয়েছে। অধরা রয়ে গিয়েছে ট্রফি দখলের স্বপ্ন। সেই হারের পর মেক্সিকো কোচের পদ ছাড়েন হাভিয়ের আগুয়েরে। তাঁর জায়গায় এবার নতুন কোচ হিসেবে রাফায়েল মার্কুইজকে নিয়োগ করেছে মেক্সিকো।

মার্কুইজ মেক্সিকোর ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। শুধু তাই নয়, ‘এল কাইজার’খ্যাত মার্কুইজকে কেউ কেউ মেক্সিকোর ইতিহাসে সেরা ডিফেন্ডার হিসেবেও বিবেচনা করেন। ৪৭ বছর বয়সী মার্কুইজ বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন। মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে , ‘রাফায়েল মার্কেজের এই নিয়োগ এফএমএফ-এর প্রাতিষ্ঠানিক রূপকল্পের আওতায় পরিকল্পিত একটি সুশৃঙ্খল রূপান্তরের অংশ, যার লক্ষ্য হল বিশ্বকাপ পর্বের পর সমস্ত কাজকে অব্যাহত রাখা, মেক্সিকো জাতীয় দলের ক্রীড়া উন্নয়নকে শক্তিশালী করা এবং তাদের আগামী আন্তর্জাতিক খেলার জন্য প্রস্তুত করা।’

আরও পড়ুন: মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট 

মেক্সিকোর হয়ে ১৪৮টি ম্যাচ খেলা প্রাক্তন ডিফেন্ডার মার্কেজ ২০২৪ সালের জুলাই মাস থেকে হাভিয়ের আগুয়েরে কোচিং স্টাফের সদস্য ছিলেন। দলের প্রাক্তন কোচকে নিয়ে মেক্সিকান ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘আমাদের ইতিহাসে আগুয়েরে কীর্তি চিরকাল থেকে যাবে।’  কোচ হিসেবে  হাভিয়ের আগুয়েরে ৫০টি ম্যাচ পরিচালনা করেন, যেখানে তাঁর রেকর্ড ছিল ৩৩টি জয়, নয়টি ড্র এবং আটটি পরাজয়। এর মাধ্যমে তিনি ২০২৫ সালের জন্য কনকাকাফ গোল্ড কাপ এবং নেশন্স লীগ নিশ্চিত করেন।    

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের অশান্ত মণিপুর! গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…