পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি: লাহোর হাইকোর্টে স্বস্তি পেলেন না মোহম্মদ রিজওয়ান। ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (NCCIA)-র পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারের করা আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পর এবার রিজওয়ান ও ইমাম-উল-হকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মামলার শুনানিতে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি আলিয়া নীলম দু পক্ষের বক্তব্য শোনেন। এরপর রিজওয়ানের আবেদনটি খারিজ করে দেন তিনি। রিজওয়ানের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কাজী উমাইর আলি। শুনানিতে রিজওয়ানের আইনজীবী জানান, তাঁর মক্কেলকে NCCIA-র তরফে নোটিস পাঠানো হয়েছে। তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নোটিসের জবাব না দিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন কেন হল এবং নোটিসটি ঠিক কবে দেওয়া হয়েছিল। আইনজীবীর দাবি, লর্ডস টেস্টের পর হোটেলের লবিতে রিজওয়ানকে ডেকে পাঠানো হয়। সেখানে কোনও আনুষ্ঠানিক নোটিস না দিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তাঁর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। তাঁর বক্তব্য, তিন ঘণ্টার মধ্যে ফোন ফেরত দেওয়ার আশ্বাসে সেটি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু এখনও পর্যন্ত ফোনটি ফেরত দেওয়া হয়নি বলেও আদালতে দাবি করেন তিনি। 

আরও পড়ুন: চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

রিজওয়ানের পক্ষ থেকে আরও বলা হয়, ক্রিকেটারদের দুর্নীতি সংক্রান্ত বিষয় দেখার জন্য আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটই উপযুক্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে ওঠা বিষয়টি সেই সংস্থার কাছে পাঠানো হয়নি বলেও দাবি করেন আইনজীবী। একই সঙ্গে NCCIA-র তদন্তের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়। সূত্রের খবর, রিজওয়ান ও ইমাম-উল-হকের কাছ থেকে নেওয়া মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা চলছে। আগামী সপ্তাহের মধ্যে সেই পরীক্ষার ফলাফল PCB-র হাতে তুলে দেওয়া হতে পারে। সূত্রের খবর, NCCIA-র রিপোর্টের উপরই পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করবে। ফরেনসিক পরীক্ষায় কোনও অস্বাভাবিক তথ্য না মিললে দুই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না-ও নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই জানা যাচ্ছে। 

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা