ইস্টবেঙ্গলকে হারিয়ে শীর্ষস্থান দখল করতে চান মোহনবাগান কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে ডার্বি ম্যাচ। তার আগে লাল-হলুদ শিবিরকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেস হাবাস। তিন পয়েন্ট ঘরে তুলে শীর্ষস্থান দখল করাই এখন স্প্যানিশ কোচের লক্ষ্য।

আইএসএলে কোচ হিসাবে যথেষ্ট ট্র্যাক রেকর্ড ভালো মোহনবাগানের কোচ হাবাসের। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অবশ্য নিজের জাত চেনাতে পারেননি মোহনবাগানের কোচ। ইস্টবেঙ্গলকে কীভাবে হারানো যায়, তা নিয়ে শনিবার ফুটবলারদের নিয়ে ছক কষে ফেলেছেন হাবাস। রবিবারের ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাবাস জানান, ‘ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে ডার্বি সব ম্যাচের থেকে আলাদা। ইস্টবেঙ্গল যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাক না কেন, দলীয় সমর্থকদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই, এটা আলাদা ম্যাচ। আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে।‘

একইসঙ্গে তিনি জানান, ফুটবলারদের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই। জিতে তিন পয়েন্ট পাওয়াই আমাদের ফোকাস। আর সেটা হাতে পেলেই পয়েন্ট টেবিলে আমরা প্রথম জায়গাটা দখল করতে পারব। পাশাপাশি প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে খাটো না করেই মোহনবাগানের কোচ জানান, ‘দুটি দলের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমাদের লক্ষ্য শীর্ষস্থানে পৌঁছে যাওয়া আর ওদে্র (মোহনবাগান) লক্ষ্য প্রথম ছয়ের মধ্যে থেকে শেষ করা।‘

এর আগের ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে ২-২ করে ইস্টবেঙ্গল। অনেক চেষ্টা করেও ইস্টবেঙ্গল জয় ছিনিয়ে নিতে পারেনি। তবে এবার আর সুযোগ নষ্ট করতে চাইছেন না মোহনবাগানের স্প্যানিশ কোচ। তাঁর মতে, ‘আমাদের দলের সকলের দায়বদ্ধতা রয়েছে। আমাদের দলের প্রত্যেক খেলোয়াড়দের ম্যাচ জেতার মানসিকতা রয়েছে। দলের শৃঙ্খলা বজায় রাখাই আসল। আশা করি, এবারের ডার্বিতে সেটা স্পষ্ট হয়ে যাবে।‘

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের