ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিতেই স্বপ্নভঙ্গ লাল-হলুদের। টানা তিন বার কলকাতা লিগ ঘরে তোলার স্বপ্ন অধরাই থেকে গেল লাল-হলুদ ব্রিগেডের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মহমেডানকে ৩-২ গোলে হারিয়ে লিগ ঘরে তুলল সবুজ মেরুন ব্রিগেড। আট বছর পর কলকাতা লিগ এল মোহনবাগান তাঁবুতে। অন্যদিকে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরিয়েও দ্বিতীয়স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হল ইস্টবেঙ্গলকে।

এদিন বারাসত স্টেডিয়ামে লিগ জয়ের স্বপ্ন নিয়েই সুপার সিক্সের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও মহমেডান। কোনও ঝুঁকি না নিয়ে শক্তিশালী দল নামিয়েছিল সবুজ মেরুন শিবির। প্রথম একাদশে শুভাশিস বসু, রাহুল ভেকে, দীপক টাংরি, লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল সামাদ, মনবীর সিংহের মতো নিয়মিত প্রথম দলে খেলা ফুটবলারদের রেখেছিল তারা। শুরু থেকেই তারা আক্রমণ শানাতে শুরু করে সবুজ মেরুনের খেলোয়াররা। ছাংতে এবং মনবীর বার বার সমস্যায় ফেলছিলেন মহমেডান রক্ষণকে। তবে লড়াই ছাড়েনি মহমেডানও। লালরেমসাঙ্গাও বেশ কয়েকবার বাগানের রক্ষণে হানা দিয়েছিল। ২৬ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল। ছাংতের কাছ থেকে পাওয়া উঁচু ক্রস হেড করে বল জালে জড়ান। ৪১ মিনিটে দারুণ গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল মহমেডান। প্রথমে ফাইনাল থার্ডে বল পেয়েছিলেন ইসরাফিল দেওয়ান। তাঁর ক্রস ক্লিয়ার হয়ে গেলেও মহীতোষ রায় শট মারেন, যা বাঁচিয়ে দেন মোহনবাগান গোলকিপার দীপ্রভাত ঘোষ। পরের মিনিটেই অবশ্য কাঙ্খিত গোল পেয়ে যায়  মহমেডান। থানকিমার থেকে পাওয়া পাসে জোরালো শটে দীপ্রভাতকে পরাস্ত করে জালে জড়ান লালরেমসাঙ্গা। ১-১ গোলে অমীমাংসিত থাকে ম্যাচ।

বিরতির পর আরও তেড়েফুড়ে খেলতে শুরু করে মোহনবাগান। ৫৯ মিনিটে মোহনবাগান গোলকিপার দীপ্রভাতকে ফাঁকি দিয়ে টপকে গিয়েছিলেন লালরেমসাঙ্গা। তাঁকে টেনে ফেলে দেন বাগান গোলরক্ষক। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাঁকে। ফলে দশজনের দলে পরিণত হয় বাগান। মহীতোষ রায় পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন। ১০ জনের দল হলেও হাল ছাড়েনি। ৭০ মিনিটে গোল শোধ করেন মনবীর সিংহ। ৭৪ মিনিটে জয়সূচক গোল করে দলকে লিগের শিরোপা এনে দেন সাহাল।


 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল