দলবদলের মরশুমেও কার টানে মোহনবাগানে থেকে গেলেন এই তারকা মিডফিল্ডার?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: মোহনবাগানে বইছে খুশির হাওয়া! ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এ শিল্ড জয়ের পাশাপাশি ISL ট্রফি জিতেছে শতাব্দী প্রাচীন জাতীয় ক্লাব। এই জোড়ামুকুট জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে দলের মিডফিল্ডার দীপক টাংরির। শুধু তাই নয়, ২০২৫ কলিঙ্গ সুপার কাপেও সবুজ-মেরুন ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর এবার মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে এমন এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন দীপক টাংরি, যাতে  মেরিনার্সদের মন ভরে গিয়েছে।

সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ টাংরি

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপক টাংরি সবুজ-মেরুন সমর্থকদের জন্য তাঁর ভালবাসা উজার করে দিয়েছেন। তাঁর কথায় ‘মোহনবাগান সমর্থকরা প্রতি বছরই কোনও না কোনও নতুন রেকর্ড কায়েম করে। সেটা পোস্টার হোক কিংবা স্টেডিয়ামে উপস্থিতির সংখ্যা। ওঁদের কাছে ব্যক্তিসত্ত্বার তুলনায় ক্লাবের সম্মান অনেকটাই উপরে থাকে। আর সেকারণেই ক্লাবকে মা বলে সম্বোধন করেন। ওঁরা এই ক্লাবের জন্যই কাঁদে, হাসে, জয় সেলিব্রেট করে। ম্যাচের দিন গোটা শহরের রাস্তা মোহনবাগান পতাকায় ঢেকে যায়।’ এই কথা শুনে সমর্থকদের হৃদয় গদগদ হয়ে ওঠা স্বাভাবিক। মোহনবাগান সুপার জায়ান্ট শুধু একটি দল নয়, লাখো মানুষের আবেগের প্রতীক।

দীপক টাংরির যাত্রা

দীপক টাংরির ফুটবল যাত্রা শুরু হয়েছিল মোহনবাগান ফুটবল আকাদেমি থেকে। এরপর তিনি ইন্ডিয়ান অ্যারোজ এবং চেন্নাইন এফসির হয়ে খেলে আবার ফিরে আসেন মোহনবাগান সুপার জায়ান্টে। সাক্ষাতকারে  তিনি বলেছেন, ‘প্রথমদিকে মোহনবাগান সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। এই ক্লাবের গুরুত্ব যে এতটাও বেশি, সেটা জানতাম না। জানতাম না যে এশিয়ার অন্যতম সেরা ক্লাব এটা। ওই সময় আই লিগ দেখতাম। পুণেতে খেলতাম তখন। তারপর ধীরে ধীরে জানতে পারলাম যে আই লিগে মোহনবাগানের গুরুত্ব ঠিক কতখানি?’
দীপক টাংরি আরও বলেছেন, ‘মোহনবাগানের হয়ে খেলা, প্রত্যেক ভারতীয় ফুটবলারের কাছেই একটা স্বপ্ন। কারণ এখানকার খেলার পরিবেশ অনেক ভাল। মোহনবাগান একটা অনেক বড় ক্লাব। এখানে খেললে একটা আলাদা মোটিভেশন পাওয়া যায়। মোহনবাগানেরর জার্সি গায়ে চড়ালেই একটা আলাদা অনুভূতি আসে। বাইরে কোথাও খেতে গেলে সমর্থকরা একেবারে ছেঁকে ধরে। প্রত্যেকের মুখে প্রশংসা শুনতে পাওয়া যায়। এটা আমাকে একটা আলাদা মোটিভেশন দেয়। আমাদের জয়ের থেকেও ওদের খুশিটাই বেশি গুরুত্বপূর্ণ।’

বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক

শেষে দীপক টাংরি মোহনবাগানের বিদেশি ফুটবলারদের নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘ওদের সঙ্গে যথেষ্ট ভাল বন্ধুত্ব রয়েছে। সবথেকে বড় কথা, ওরা প্রত্যেকেই খুব ভাল মনের মানুষ। সবাই আমাদের মোটিভেট করে। ফুটবলের ব্যাপারে যাবতীয় অভিজ্ঞতা শেয়ার করে। আমরাও ভারতীয় ফুটবল সম্পর্কে ওদের বুঝতে সাহায্য করি। ফলে আমাদের মধ্যে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে।’

 

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক

৮ জুন বৃহস্পতি-শুক্রের দুর্লভ সংযোগে হঠাৎ ধনলাভ হবে ৪ রাশির জাতকদের