ডার্বির আগে বড় ধাক্কা ! ছোটদের ডার্বিতে লাল-হলুদকে হারিয়ে জয়ী মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুয়াহাটির ময়দানে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল মোহনবাগান। ২-১ গোলে জিতল সবুজ-মেরুন।

শনিবার কল্যাণীর মাঠে রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের গ্রুপ পর্বের ম্যাচ ছিল। আর সেই ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৫ ফুটবলারেরা। প্রথমে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের অনেকটা সময় পর্যন্ত এগিয়ে ছিল তারা। মোহনবাগানের রক্ষাকর্তা হয়ে ওঠে রাজদীপ পাল। নির্ধারিত সময়ের খেলায় সমতা ফেরায় সে। পরে সংযুক্তি সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে রাজদীপ। মোহনবাগান সমতা ফেরানোর পরে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। পেনাল্টি পায় তারা। কিন্তু গোল করতে পারেনি লাল-হলুদ ফুটবলার। তার খেসারত দিতে হয় দলকে। রাজদীপ দ্বিতীয় গোল করার পরে আর ফেরার সম্ভাবনা ছিল না ইস্টবেঙ্গলের। ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

উল্লেখ্য, বড়দের ডার্বিতে নামার আগে দুই প্রধানের অবস্থা দু’রকম। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল রয়েছে ১১ নম্বরে। তবে ডার্বিতে কোনও দলকে এগিয়ে রাখা মুশকিল। আইএসএলের প্রথম লেগের ডার্বি জিতেছিল মোহনবাগান। এবার কারা এগিয়ে থাকে, সেটাই এখন দেখার।  

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?