দুঃসংবাদ মরক্কো শিবিরে, সেরা গোলদাতা ছাড়াই নামতে হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াইয়ের আগে বড় ধাক্কা মরক্কো শিবিরে। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে ছিটকে গেলেন দলের সর্বোচ্চ গোলদাতা ইসমাইল সাইবারি। ফলে কিলিয়ান এমবাপেদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন করে ভাবতে হচ্ছে মরক্কো কোচ মহম্মদ ওয়াহবিকে। শেষ ষোলোর ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। চোটের কারণে ম্যাচ শেষ করতে পারেননি তিনি। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাঁকে কোয়ার্টার ফাইনালে নামানোর ঝুঁকি নিতে চাইছে না দল। সংবাদ সংস্থা রয়টার্সকে ওয়াহবি জানান, সাইবারি এই ম্যাচে খেলতে পারবেন না। তবে তাঁর আশা, মরক্কো সেমিফাইনালে উঠলে এই বিশ্বকাপে ফের মাঠে ফিরতে পারবেন এই ফুটবলার।

চলতি বিশ্বকাপে সাইবারির ধারাবাহিকতা লক্ষ্য করা গিয়েছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে নকআউট পর্বে টাইব্রেকারে জয়সূচক গোলটিও তাঁর পা থেকেই আসে। দলের প্রধান স্ট্রাইকার তিনি। শারীরিক দক্ষতার কারণে একাই প্রতিপক্ষ রক্ষণকে ব্যতিব্যস্ত করতে পারেন। সেই তাঁকেই পাবেন না আশরফ হাকিমিরা। তবে কোচ ওয়াহবি জানিয়েছেন, একজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকলেও দলের কৌশলে বড় কোনও পরিবর্তন আনা হবে না। তাঁর কথায়, মরক্কো নিজেদের পরিকল্পনা মেনেই খেলবে এবং প্রতিপক্ষকে চমকে দেওয়ার বদলে নিজেদের স্বাভাবিক ছন্দ বজায় রাখার চেষ্টা করবে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ফ্রান্স

ফ্রান্স শক্রিশালী প্রতিপক্ষ হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না মরক্কো। ওয়াহবি জানিয়েছেন, ‘আমরা কোনও চমক দেব না। আমার কিছু লুকোনোর নেই। আমি চমক দিতে খুব একটা ভালবাসি না। যদি আমাদের আগের ম্যাচগুলো দেখেন, তা হলে বুঝতে পারবেন, আমরা একটা পরিষ্কার পরিকল্পনা নিয়ে খেলতে নামি।’ উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। তবে ওয়াহবির মতে, সেই ফলাফল বর্তমান ম্যাচে কোনও প্রভাব ফেলবে না, দুই দলের স্কোয়াডেই অনেক পরিবর্তন হয়েছে এবং প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। তাই এবার নতুন লড়াইয়ে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরক্কো। পরিসংখ্যান অবশ্য ফ্রান্সের পক্ষেই। দুই দলের ছয়টি মুখোমুখি লড়াইয়ে এখনও পর্যন্ত একবারও জিততে পারেনি মরক্কো। চারটি ম্যাচ হেরেছে এবং দুটি ড্র করেছে। তবুও ইতিহাস বদলানোর স্বপ্ন নিয়েই কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আফ্রিকার এই দল।

বৃষ্টির দিনে জমে যাবে সন্ধ্যা, বানিয়ে ফেলুন মুচমুচে এঁচোড়ের কাবাব

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

কবে ‘যোগিনী’ একাদশী, জানুন উপবাস পালনের নিয়ম-কানুন, পুজোর শুভ সময়…

নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ফ্রান্স

নিউটাউনে আদানিদের হাসপাতালে গরিবদের জন্য ১০০০ বেড, ঘোষণা শুভেন্দুর

বেসনের নয় ময়দার লাড্ডু বানান, মুখে দিলেই গলে যাবে

‘ফৌজি’র সেটে রাজেশ শর্মাকে বিষাক্ত পোকার কামড়, উচ্চপর্যায়ের তদন্ত চাইল AICWA

অভিষেকের ডিজে মন্তব্য মামলায় সাক্ষী হিসেবে বিজেপি বিধায়ককে তলব CID-র

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের

মহার্ঘ এলপিজি, তার মাঝেই নদীতে ভেসে গেলে তিন হাজার গ্যাসের সিলিন্ডার!