নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেল ফ্রান্স। উইঙ্গার মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। ফলে মরক্কোর বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সতর্ক থাকতে হবে এই তারকা ফুটবলারকে। কারণ ওই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। 

বৃহস্পতিবার (৯ জুলাই) মধ্যরাত থেকে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। বোস্টন স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে খেলতে নামবে নামবে ফ্রান্স। তার আগে সংবাদ সম্মেলনে মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করেন দলের হেড কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘ওলিসের হলুদ কার্ড নিয়ে কোনো পরিবর্তন হয়নি। বুধবার সকালে ফিফার কাছ থেকে আমরা সিদ্ধান্ত পেয়েছি যে, ওলিসের হলুদ কার্ড বহাল থাকবে।’ শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাতিয়াস গালার্জার সঙ্গে সংঘর্ষের সময় হলুদ কার্ড দেখেছিলেন ওলিসে। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, প্রতিপক্ষকে আঘাত না করে তিনি শুধু জার্সি টেনেছিলেন। সেই কারণেই ফরাসি ফুটবল কর্তৃপক্ষ কার্ডটি প্রত্যাহারের আবেদন করেছিল। তবে ফিফা তাদের সেই আবেদন গ্রহণ করেনি।

আরও পড়ুন: নিউটাউনে আদানিদের হাসপাতালে গরিবদের জন্য ১০০০ বেড, ঘোষণা শুভেন্দুর

ফ্রান্সের আশা ছিল, আগের একটি ঘটনায় আমেরিকার ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা মাথায় রেখে ফিফা সিদ্ধান্ত বদল করবে।   কিন্তু ওলিসের ক্ষেত্রে ভিন্ন অবস্থান  নিয়েছে  ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  তবে  মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে কিছুটা স্বস্তির খবরও রয়েছে ফরাসি শিবিরে।  চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। 

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ