চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

নিজস্ব প্রতিনিধি: যেমন ব্যাটিং তেমনই বোলিং। দাপটের সঙ্গে জিতল মুম্বই ইন্ডিয়ান্স। বিরাট ব্যবধানে হারতে হল গুজরাত টাইটান্সকে। ঘরের মাঠে হার্দিকদের বিরুদ্ধে ৯৯ রানে হারল শুভমান গিলের গুজরাত। যার ফলে পয়েন্ট টেবিলে একধাক্কায় অনেকটাই নিচে নামল গুজরাত। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিয়ানক শুভমান গিল। আজ, সোমবার ব্যাট হাতে অসাধারণ লড়াই দেখান তিলক বর্মা। কার্যত প্রতিপক্ষের মাঠে ঝড় তোলেন তিনি। তাঁর ৪৫ বলে অপরাজিত ১০১ রানের দৌলতে সোমবার (২০ এপ্রিল) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পডুন:  কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

আইপিএলের অন্যতম সেরা বোলিং আক্রমণ রয়েছে গুজরাতের কাছে। কিন্তু একা তিলকের দাপটে ফিঁকে হয়ে যান প্রসিদ্ধ কৃষ্ণরা। গুজরাতের হয়ে এদিন ভালো বল করেন মহম্মদ সিরাজ। চার ওভারে এক উইকেট নিয়ে তিনি দেন ২৫ রান। দুরন্ত বোলিং করেন গুজরাতের কাগিসো রাবাডা। তিনি তিন উইকেট নিয়েছেন মুম্বইয়ের বিরুদ্ধে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধসে যায় গুজরাতের ব্যাটিং। এদিন শুভমান গিল, সাই সুদর্শন ও জস বাটলার ফ্লপ হতেই ধরাশায়ী হয়ে যায় গুজরাত। একমাত্র ২৬ রান করে গুজরাতের কিছুটা মান বাঁচান ওয়াশিংটন সুন্দর। অপরদিকে মুম্বইয়ের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ছিল দুরন্ত। দুই স্পিনার মিচেল স্যান্টনার ও গাজনফর দুটি করে উইকেট নেন। একা চার উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অশ্বিনী কুমার।

Published by:

Share Link:

More Releted News:

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ