চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সফরকারী নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশি বোলারদের দাপটে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যান টম ল্যাথামরা। জবাবে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর চওরা ব্যাটে ৩৫.৩ ওভারেই ছয় উইকেট হাতে নিয়ে জয় হাসিল করে টাইগাররা।

প্রথম ম্যাচে হেরে খানিকটা কোণঠাসা হয়েই এদিন মাঠে নেমেছিল টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু টাইগার পেসার নাহিদ রানার আগুনে বোলিং সামলাতে হিমশিম খেয়ে যান হেনরি নিকোলস-উইল ইয়ং-টম ল্যাথামরা। খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার নিক হ্যালি। তাঁর ১০২ বলে ৮৩ রানের দৌলতে ১৯৮ রানে পৌঁছাতে সক্ষম হয় নিউজিল্যান্ড। বাংলাদেশি পেসার নাহিদ রানা একাধিক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ইনিংসের গতি থামিয়ে দেন। তিনি ১০ ওভারে ৩২ রান খরচ করে ৫ উইকেট ঝুলিতে পোরেন। আর এক পেসার শরিফুল ইসলাম ৩২ রানে দুই উইকেট দখল করেন।

মাত্র ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে ন্যাথান স্মিথের বলে সাজঘরে ফিরে যান টাইগারদের গোড়াপত্তনকারী ব্যাটার সাইফ হাসান (৮)। চতুর্থ ওভারে আউট হয়ে যান তিন নম্বরে নামা সৌম্য সরকার। তিনিও করেন ৮ রান। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনে ১২০ রানের পার্টনারশিপ জোড়েন। ৫৮ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ। ধীরস্থির ব্যাটিং করে ৫০ রান করে অপরাজিত থাকেন (রিটায়ার্ড হার্ট) শান্ত। লিটন দাস করেন মাত্র সাত রান। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় (৩১ বলে ৩০) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (অপরাজিত ৮) অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন।

Published by:

Share Link:

More Releted News:

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ